ডলার সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমাতে সরকারের নেয়া উদ্যোগ ভেস্তে গেছে। চ্যানেল আইয়ের অনুসন্ধানে দেখা গেছে, গত এক মাসে এক মন্ত্রণালয় থেকেই বিদেশ সফর করেছেন দেড় শতাধিক কর্মকর্তা। অন্য মন্ত্রণালয়গুলোর অবস্থাও প্রায় একই, হরহামেশাই তারা বিদেশ যাচ্ছেন তারা।








