চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
জনপদ, ফরিদপুর
A A
প্রবাসীর বাড়ি দখলের অভিযোগের ছবি, জমি ও নথিপত্র দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের আমেরিকা প্রবাসী গোলাপি বেগমের জমি দখলের চেষ্টা করছে ওই গ্রামের একদল লোক। এ বিষয়ে গোলাপি বেগমের বাড়ির কেয়ারটেকার নাসরিন খাতুন নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ৭৫৫।

জিডিতে তিনি উল্লেখ করেছেন যে, ১. খোকন ঠাকুর, পিতা মৃত মোসলেম উদ্দিন ঠাকুর, ২. বকুল ঠাকুর, পিতা শাহাবুদ্দিন ঠাকুর, ৩. স্বর্ণা, পিতা হান্নান ঠাকুর, সর্ব সাং: দক্ষিণ কাইচাইল, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর এসব সন্ত্রাসীরা গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসরিন খাতুনের বাড়িতে ঢুকে তার স্বামী ইব্রাহিম সরদার ও তার ছেলেদের মারপিট করে গুরুতর জখম করেছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। পরবর্তীতে তারা বাড়ির ওয়াল ভেঙে এবং গাছ কেটে বাড়ির ব্যাপক ক্ষতি করেছে।

জানা যায়, মুরাদ ঠাকুর ও বকুল ঠাকুর নামধারী কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালীতার অপব্যবহার করে ভুয়া দলিল, মিথ্যা কাগজপত্র তৈরি করে প্রবাসীদের জমি-সম্পত্তি নিয়ে জটিলতা ও হয়রানির অভিযোগ উঠেছে। মুরাদ ঠাকুর গোলাপি বেগমের সম্পত্তির জাল কাগজপত্র বানিয়ে নিজের সম্পদ বলে দাবি করছে। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই অপরাধের প্রভাব আরও ভয়াবহ, কারণ তারা দেশের বাইরে থেকে নিজেদের সম্পত্তি রক্ষায় কার্যত অরক্ষিত অবস্থায় থাকে। এই বাস্তবতায় প্রবাসীদের পক্ষ থেকে স্পষ্ট জোর দাবি করা হয়েছে।

ভুক্তভোগী দাবি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে সক্রিয় হয়ে এসব অভিযোগের তদন্ত, নজরদারি এবং আইনি ব্যবস্থা নিশ্চিত করতে।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, বাড়ির মালিক গোলাপি বেগম দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী। বর্তমানে তার আতিয়া দীর্ঘদিন ধরে বাড়িতে বসবাস এবং দেখাশোনা করছে। গোলাপি বেগম আমেরিকায় “পেট্রিয়টস অফ বাংলাদেশ” নামে একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত।

গোলাপি বেগম দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে সেখানকার প্রবাসীদের মধ্যে দেশপ্রেম সৃষ্টির কাজ করছেন এবং দেশ ও সমাজের উন্নয়নের জন্য দান-অনুদান করছেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসীরা ভুয়া দলিল তৈরি করে জোরপূর্বক তার জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। তিনি এ বিষয়টি লিখিতভাবে নগরকান্দা থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়েছেন।

Reneta

তিনি উক্ত বিষয়টির সম্পর্কে ব্যবস্থা নেবার জন্য আমেরিকায় বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে জানাবেন বলে উল্লেখ করেছেন।

গোলাপি বেগম সরকারের কাছে দাবী তুলেছেন, ‘আমি ও আমার সন্তানরা আইনি অধিকার, মানবাধিকার এবং ন্যায়বিচার পাব। ভূমিদস্যুদের শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসীর বাড়ি দখলের অভিযোগফরিদপুরের নগরকান্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT