চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাজারের কবর থেকে মরদেহ তুলে আগুন, সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, রাজবাড়ী
A A
মাজারের কবর থেকে মরদেহ তুলে আগুনের ঘটনা, সংঘর্ষে নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়ীতে মাটি থেকে প্রায় ১২ ফুট উপরে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরাল পাগলার মাজারে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেই সাথে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৌহিদী জনতা নামধারী একদল মানুষ।

এসময় উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত শতাধিক ব্যক্তি। মারা গেছে রাসেল মোল্লা নামের এক ব্যাক্তি। ভাঙচুর করা হয়েছে ওসি ও ইউএনও’র গাড়ি। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোয়ালন্দজুড়ে।

জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরপে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরিফ। এক সময় নিজেকে ইমাম মাহদী দাবি করে আলোচনায় আসেন তিনি। সারাদেশে গড়ে উঠে তার ভক্তানুরাগী। গত ২৩ আগষ্ট ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগল। পরে তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুঁসে উঠে তৌহিদি জনতা।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর কবরটিকে স্বাভাবিক করার দাবিতে গোয়ালন্দ আনছার ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে তৌহিদী জনতা। একপর্যায়ে বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ ঘাট থানার ওসি ও ইউএনও গাড়িতে হামলা করে। পরে বিক্ষোভ মিছিলটি নুরাল পাগলার মাজারের দিকে এগিয়ে যায়। একই সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভ মিছিল একত্রিত হয়ে ভাঙচুর চালায় নুরাল পাগলার মাজারে। এ সময় মাজারে থাকা ভক্ত অনুসারীদের সাথে দফায় দফায় বাধে সংঘর্ষ। এ ঘটনায় অন্তত শতাধিক আহত বলে দাবি করেছেন তৌহিদী জনতা।

উত্তেজিত জনতার দাবি, বিক্ষোভ মিছিলটি মাজারের সামনে আসলে নুরাল পাগলার ভক্ত অনুসারীরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মোল্লা নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের সাথে সংঘর্ষে হতাহতে সংখ্যা পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তার ও ওসির গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূরাল পাগলামরদেহ কবর থেকে তুলে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT