সংবিধান লঙ্ঘন করে অবৈধ ক্ষমতা বৈধ করার পথ বন্ধ করা হয়েছে উল্লেখ করে প্রধনমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয়েছিল। এখন জাতি ফিরে পেয়েছে গণতান্ত্রিক অধিকার।
শুক্রবার ২৮ জুলাই সুপ্রীমকোর্টে স্মৃতি চীরঞ্জীব স্মারকসৌধ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের মধ্য দিয়ে কলঙ্ক মুক্ত হয়েছে দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের বিচার করা যাবে না ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে বিচারের পথ বন্ধ করে দিয়েছিল বিএনপি। ৩৫ বছর লেগেছে বিচার পেতে। আওয়ামী লীগ সরকারে এসে সেই ইনডেমনিটি বাতিল করে। বিচারের পথ তৈরি হয়েছে। বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের মধ্য দিয়ে কলঙ্ক মুক্ত হয়েছে দেশ।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারও করতে পেরেছি। যারা মুক্তিযুদ্ধে গণহত্যা করেছে তাদের বিচার হওয়া জরুরী ছিল, সে বিচারও হয়েছে। ন্যায় বিচার পেয়েছে তাদের স্বজনরা।








