এক সপ্তাহ যেতে না যেতেই যুক্তরাষ্ট্রে আবারও আঘাত হেনেছে টর্নেডো। গত ৩১ মার্চ থেকে ৮০ টিরও বেশি টর্নেডো আঘাত হেনেছে দেশটিতে।
দেশটির মিসোরি অঙ্গরাজ্যে ওই টর্নেডোতে কমপক্ষে পাঁচ জন নিহত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা এপি। স্থানীয় সময় বুধবার ভোররাতে অঙ্গরাজ্যটির দক্ষিণপূর্বাঞ্চলের মধ্য দিয়ে ঝড়টি বয়ে যায়।
৮০ কিলোমিটার গতির এই ঝড়ে অর্ধশতাধিক অবকাঠামো ভেঙে যায়। এছাড়াও সঙ্গে কয়েক লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটিতে। যুক্তরাষ্ট্র ছাড়া কানাডাতেও আঘাত হেনেছে এই ঝড়।
এর আগে যুক্তরাষ্ট্রে গত শুক্র ও শনিবার কয়েকটি অঙ্গরাজ্যে ৬০টিরও বেশি শক্তিশালী টর্নেডোতে ৩২ জনের মৃত্যু হয়েছিলো এবং শতশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিলো।










