বিনোদন

মঙ্গলবার ঢাবিতে ‘দেয়ালের দেশ’সহ থাকছে যেসব ছবি

আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১

দুটি মানুষ সিনেমা দেখছে, পেছনে অন্য দর্শক ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মানুষ সিনেমা দেখছে, পেছনে অন্য দর্শক ও সিনেমার পোস্টার, যা বাংলাদেশের একটি সিনেমা হলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হওয়া ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ২৩তম আসরটি শুরু হয়েছে শনিবার, পর্দা নামবে বুধবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ৫ দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিন (১৮ ফেব্রুয়ারি) দেখানো হবে চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত ছবি ‘দেয়ালের দেশ’।

একজন নারী ছবি তোলার জন্য অন্যদের ছবি দেখছেন, চারজন দর্শক ছবি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ নবীন নির্মাতা মিশুক মনির পরিচালিত সরকারী অনুদানে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ ও বুবলী। মুক্তির আগে সিনেমাটির টিজার প্রকাশের পর ব্যাপক আলোচনা তৈরি করে।

সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এছাড়াও এদিন সকাল দশটায় দর্শক দেখতে পারবেন চাষী নজরুল পরিচালিত ‘দেবদাস’, দুপুর ১টায় আবদুল আহাদ তানভীর পরিচালিত ‘বাতাসের ফেনা’ এবং বিকেল সাড়ে ৩টায় ধ্রুব হাসান পরিচালিত তাসনিয়া ফারিণ অভিনীত ছবি ‘ফাতিমা’।

ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকা ও অভিভাবকদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজকরা জানান, এবার উৎসবে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

বিষয়:আমার ভাষার চলচ্চিত্র চলচ্চিত্র ঢাবি দেবদাস দেয়ালের দেশ ফাতিমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…