বাংলাদেশ

রমজান উপলক্ষে নতুন সূচিতে সরকারি সব কার্যালয়

সরকারি অফিসের নতুন সূচি অনুযায়ী ভবন ও গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সূচি অনুযায়ী সরকারি সব কার্যালয়ের ভবন ও গেটের ছবি, রমজান উপলক্ষে পরিবর্তিত সময়সূচি নির্দেশনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রমজান মাস উপলক্ষে আজ (১২ মার্চ) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি সব কার্যালয়। এই সময়সূচিতে সরকারি ব্যাংক, অফিস এবং আদালতও অন্তর্ভুক্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয় রমজান উপলক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে, রমজান উপলক্ষে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এই সময়ের মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার থেকে সম্পূর্ণ রমজান মাস জুড়ে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংককে লেনদেন হবে।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এই সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

 

 

বিষয়:নতুন সূচি রমজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…