চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকার মায়ের নির্দেশে এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের পায়ের রগ কাটা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, নড়াইল
A A
প্রেমিকার মায়ের নির্দেশে এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের পায়ের রগ কাটা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকার মা রুমানা পারভীন কেয়া ও চেয়ারম্যান এস এম পলাশ

নড়াইল সদর উপজেলায় প্রেমিকার মায়ের নির্দেশে এসএসসি পরীক্ষার্থী প্রেমিকের পায়ের রগ কাটার ঘটনায় প্রেমিকার মা স্কুল শিক্ষিকা ও ইউপি চেয়ারম্যানসহ ও ছয়জনের নামে মামলা দায়ের হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল সদর থানায় এ মামলা দায়ের করেন আহত এসএসসি পরীক্ষার্থী আরিয়ান মোল্লার দাদী মাসুমা বেগম। মঙ্গলবার সদর উপজেলার কাড়ার বিলে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে নড়াইল সসর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

মামলার আসামিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ, শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রেমিকার মা রুমানা পারভীন কেয়া ও তার ছেলে মোস্তাহিন হাবিব এলহান, দক্ষিণ নড়াইলের আফছার শেখের ছেলে তুষার শেখ, নুর ইসলামের ছেলে রয়েল শেখ ও একই এলাকার নিশি।

ঘটনার বিবরণে জানা যায়, প্রেমিকার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুমানা পারভীন কেয়ার নির্দেশে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে এসএসসি পরীক্ষার্থী প্রেমিক আরিয়ান মোল্লার পায়ের রগ কেটে দেওয়া হয়।

নড়াইল পৌরসভা সংলগ্ন কাড়ারবিলে মাছের ঘেরে নিয়ে আরিয়ান মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। এসময় তার হাতও কেটে ফেলার অপচেষ্টা চালায় তারা। আরিয়ান নড়াইল শহরের মহিষখোলা এলাকার মোহাম্মদ মোল্যার ছেলে। আরিয়ান নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।

Reneta

ভুক্তভোগী আরিয়ানসহ তার পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার দুপুরে প্রাইভেটকারযোগে আরিয়ানকে বাসা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। এরপর কাড়ারবিলের মাছের ঘেরে নিয়ে পায়ের রগ কেটে দেয়। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরিয়ান জানায়, গত মঙ্গলবার বিকেলে বাসায় ছিল সে। এসময় আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ বাড়িতে এসে আরিয়ানকে ডাকাডাকি করেন। কিছুক্ষণ পর দক্ষিণ নড়াইল এলাকার তুষার শেখ ও রয়েল মোল্লা এসে আরিয়ানকে জোর করে প্রাইভেটকারে ওঠায়। এসময় প্রাইভেটকারে আরও দু’জন নারী ছিলেন।

এরপর আরিয়ানকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিলে মাছের ঘেরে নিয়ে যায় তারা। এসময় তুষার, রয়েল ও এলান আরিয়ানের হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় আরিয়ানের ডান পায়ের রগ কেটে গেছে। আরিয়ান বলে, জীবন বাঁচতে ওদের (সন্ত্রাসী) হাত-পা ধরেছি। অনেক বিনয় করেও রক্ষা পাইনি।

স্থানীয়রা জানান, নড়াইল শহরের আলাদাতপুর এলাকার স্কুলশিক্ষক রুমানা পারভীন কেয়ার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আরিয়ানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আরিয়ানের পরিবার থেকে মেয়ের পরিবারের আর্থিক অবস্থা এবং প্রভাব-প্রতিপত্তি বেশি থাকায় তাদের প্রেমের বিষয়টি মেয়ের পরিবার ও আত্মীয়-স্বজন মেনে নিতে পারেনি। এ কারণেই আরিয়ানকে অপহরণ করে পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। প্রেমিকার মায়ের নির্দেশেই প্রেমিক আরিয়ানের পায়ের রগ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দেওয়া হয়েছে। অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, গত বুধবার রাত ১১টার দিকে মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান মোল্লানড়াইলপ্রেমপ্রেমিককে কুপিয়ে জখমপ্রেমিকের পায়ের রগ কাটারুমানা পারভীন কেয়াশিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT