রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে চ্যানেল আইতে দিনভর অনুষ্ঠানমালা
চ্যানেল আই অনলাইনের রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২২শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার অনন্য অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সৃষ্টিশীলতার আলোয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। পেয়েছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ কবির মর্যাদা। শিল্প-সাহিত্য ও সংস্কৃৃতিপ্রেমী বাঙালি পরম শ্রদ্ধা ও অসীম ভালোবাসায় হৃদয়ে ধারণ করেন প্রাণের কবিকে। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস ঘিরে দিনভর অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






