চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাশা-কাবিলা-হাবুদের নিয়ে ঈদে অমির ‘ব্যাচেলর রমজান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A
ছয়জন যুবক একসঙ্গে ছবি তুলছেন, পেছনে সবুজ গাছপালা ও আকাশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকে ব্যাচেলরদের জীবন ও যাপন নিয়ে দারুণ সব গল্প বলতে জুড়ি নেই সময়ের আলোচতি ও দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির। আসছে ঈদ উপলক্ষ্যে এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পাশা, কাবিলা, শুভ, হাবু, শিমুল, অন্তরাদের নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ব্যাচেলর রমজান’।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ এর অভিনেতাদের নিয়ে এরআগে ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর ঈদ ও ব্যাচেলর কোয়ারেন্টাইন নির্মাণ করি। নাটকগুলোতে মজারছলে ব্যাচেলরদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প দেখিয়েছি। আসছে ঈদ উপলক্ষ্যে রমজানে ব্যাচেলরদের মিশ্র ও বাস্তব অভিজ্ঞতার গল্পগুলেঅ দেখানোর চেষ্টা করবো।

নির্মাতা জানান, ধ্রুব মিউজিকের ব্যানারে নির্মিতব্য ‘ব্যাচেলর রমজান’ নাটকটির শুটিং ১৮ এপ্রিল থেকে। যা দর্শক ঈদুল ফিতরের দিন দেখতে পারবেন।

Banglabid

নাটকটি নিয়ে উচ্ছ্বসিত অমি। রমজানে ব্যাচেলরদের অভিজ্ঞতার গল্প বেছে নেয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, নাটকে আমরা দেখাবো- কাবিলা,পাশা,শুভ, হাবু – এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে কিছু খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে ঠিক মতো নামাজ পড়ে না, কে একেবারে হাজী হয়ে যায়, কে ঈদকে সামনে রেখে কীভাবে শপিং করে, ডেটিং করে- এসব কিছুই উঠে আসবে এই নাটকে।

ব্যাচেলরদের রমজান মাস ও এই ঈদের অভিজ্ঞতা এবং এই সমস্ত ইস্যু নিয়ে কখনোই কিছু দেখানো হয়নি বলে এসময় জানান কাজল আরেফিন অমি।

এ বিষয়ে তিনি আরও বলেন, এরআগে ‘ব্যাচেলর ঈদ’ নাটকে আমরা দেখিয়েছিলাম কোরবানি ঈদটা ব্যাচেলররা কীভাবে করে। আমার কাছে মনে হয়েছে, ঈদের সময় আমরা প্রেমের নাটক দেখি, অ্যাকশন থ্রিলার দেখি, সিরিয়াস গল্প দেখি। বিভিন্ন ধরনের গল্প দেখি। কিন্তু ঈদে আমরা এমন নাটক দেখি না যে, শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা পালন করে, কীভাবে তারা রমজানের ঈদটা পালন করে, কীভাবে সেহরি করে- এই ইস্যুগুলো দেখি না। আমি যেহেতু ব্যাচেলরদের জীবন নিয়ে কাজ করছি, তাই এবারের রমজানে ‘ব্যাচেলর রমজান’ নাটকটি করার পরিকল্পনা করি।

Reneta

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর প্রায় সবাইকেই এই নাটকে দেখা যাবে বলে জানান অমি। পাশা, কাবিলা, হাবু, শুভ ছাড়াও নাটকে দেখা যাবে অন্তরা, রিয়া, শিরিন,রানা, নাবিলা সহ গুরুত্বপূর্ণ চরিত্রদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তরাকাজল আরেফিন অমিকাবিলানাটকপাংশাপাশা ভাইব্যাচেলর ঈদব্যাচেলর পয়েন্টব্যাচেলর রমজানমারজুক রাসেললিড বিনোদনশিমুলশুভহাবু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লা লিগায় বার্সার চেয়েও বাজে খেলছে রিয়াল

পরবর্তী

আলোকিত স্থাপনা: ইবনে তুলুন মসজিদ, মিশর

পরবর্তী
ইবনে তুলুন মসজিদ, মিশর, ঐতিহাসিক স্থাপনা, প্রাচীন স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: ইবনে তুলুন মসজিদ, মিশর

বাংলাদেশ ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার লিগের ম্যাচ সরাসরি সম্প্রচার দুই চ্যানেলে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT