চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবির জন্য ১ টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৩
বিনোদন
A A

মুক্তির এক সপ্তাহ পার করে ফেলেছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি টু’। শুরুতে বক্স অফিসে ছবিটি তেমন মাত করতে না পারলেও সপ্তাহ শেষে ব্যর্থতার গ্লানি মুছে গেছে! বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

কিন্তু জানেন কি বিশ্বব্যাপী ১১৬ কোটি রুপি আয়কৃত এ সিনেমার জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয়?

‘ওএমজি টু’ প্রদর্শনের দায়িত্বে রয়েছে ভায়াকম১৮ স্টুডিও। এর সিইও অজিত আন্ধারে পিংকভিলাকে বলেন, ‘ওএমজি টু’ সিনেমার বাজেট নিয়ে যে খবর প্রকাশ হয়েছে তা অতিরঞ্জিত। সিনেমাটির জন্য অক্ষয় এক রুপি পারিশ্রমিকও নেননি।

তিনি বলেন, এমন সাহসী চলচ্চিত্রে অর্থনৈতিক ঝুঁকি থাকে। তা জেনেও অক্ষয় আমাদের সঙ্গে হেঁটেছেন। ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমায় আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের বোঝাপড়াটাও ভালো। অক্ষয় কুমারকে ছাড়া এই ঝুঁকি নেওয়াটা অসম্ভব ছিল।

জানা গেছে, নিয়ন্ত্রিত একটি পরিবেশে ‘ওএমজি টু’ সিনেমার শুটিং হয়েছে, অনেকটা হিন্দি সিরিয়ালের মতো। সিনেমাটি নির্মাণে ৫০ কোটি রুপির একটু কম খরচ হয়েছে। সেক্ষেত্রে বক্স অফিসে এই ছবিকে এখন হিট বলাই যায়। এর আগে ২০১২ সালে ‘ওএমজি’ নির্মাণ করতে খরচ হয়েছিল ২৫ কোটি রুপি।

এদিকে বক্স অফিসে ‘ওএমজি টু’ কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়। একই সঙ্গে তিনি ‘গদর ২’ ছবিকেও অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাফল্যের জন্য।

Reneta

‘ওএমজি: ও মাই গড’ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ১১ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। সিনেমাটির দ্বিতীয় পার্টে মহাদেবের ভূমিকায় দেখা গেছে অক্ষয়কে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামী গৌতম, অরুণ প্রমুখ।

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারপঙ্কজ ত্রিপাঠিপারিশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT