চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা দিচ্ছি ঈদে পুষিয়ে দেব: অমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

প্রতি বছর ভালোবাসা দিবসে ‘ফিমেল’,’দই’-এর একাধিক এন্টারটেইনিং কনটেন্ট দিয়ে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন কাজল আরেফিন অমি। কিন্তু এবার ভালোবাসা দিবসে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এ নির্মাতার কোনো নাটক আসেনি। তিনি ব্যস্ত ছিলেন ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ নিয়ে।

বঙ্গ-এর প্রযোজনায় দু’দিন আগে অমি তার এই ওয়েবের শুটিং করেছেন। জানান, পুরো টিম নিয়ে টানা ৩৪ ঘন্টা নির্ঘুম শুটিং করে কাজটি শেষ করেন। অমি আরও জানিয়েছেন, শুটিংয়ের আগে দুমাস ধরে প্রি-প্রডাকশন করেছেন। ১৩ ফেব্রুয়ারি গানের শুটিংয়ের মাধ্যমে কাজটি শেষ করেন।

দর্শকদের উদ্দেশ্যে অমি বলেন, ধৈর্য ধরুন, ঈদে আপনাদের খুশি করার দায়িত্ব আমাদের। হোটেল রিল্যাক্সে পরিপূর্ণ মনোযোগ দেওয়ায় ভালবাসা দিবসের কোনো কাজ দিতে পারিনি। আমি জানি আমাকে দর্শকরা মিস করছেন। তাদের প্রতি আমার অনুভূতিও একই। কথা দিচ্ছি ঈদে পুষিয়ে দেব।

এদিকে পরিচালক অমি তার প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে জানান, এই টিমের প্রত্যেকে সীমাহীন শ্রম দিয়েছেন। নির্মাতা মনে করেন, শিল্পীরা যে পরিশ্রম দিয়েছেন তা অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না। এ কারণে অমি তার এই সিরিজের শিল্পী কলাকুশলী ও টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ওয়েব সিরিজে দর্শকরা থ্রিলার দেখে অভ্যস্ত। তাদের ভিন্ন স্বাদ ও পরিপূর্ণ বিনোদন দিতে ‘হোটেল রিল্যাক্স’ বানিয়েছেন বলে জানালেন অমি।

Reneta

সিরিজটি নির্মাণে সাহস ও পূর্ণ বিশ্বাস রাখায় বঙ্গ-এর প্রযোজক মুশফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই নির্মাতা তার ফেসবুক পোস্টে বলেন, আপনাকে ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য। আপনি সাহসী, তা না হলে এই থ্রিলার সমাজে আপনি আমাদের মতো করে ভাবতেন না।

হোটেল রিল্যাক্স-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, মিশু সাব্বির, শরাফ আহমেদ জীবন, পাভেল, পারসা ইভানা, শিবলু, লামিমা, আজাদ। বাড়তি চমক হিসেবে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় চিত্রতারকা পূর্ণিমাকে। বঙ্গ অ্যাপে ঈদুল ফিতরে মুক্তি পাবে।

‘হোটেল রিলাক্স’-এর শুটিং করতে গিয়ে হাড়ভাঙা শ্রম ও নির্মাতা অমি প্রশংসা শেষে অভিনেতা পলাশ ফেসবুক পোস্টে লিখেছেন, এন্টারটেইনমেন্ট কনটেন্টের সংজ্ঞা পরিবর্তন করে দেবে হোটেল রিল্যাক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিচাষী আলমপলাশপাভেলপারসা ইভানাপূর্ণিমামারজুক রাসেলমিশু সাব্বিরলামিমালিড বিনোদনশরাফ আহমেদ জীবনহোটেল রিল্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT