চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমি ভাইয়ার কাছে চিরকাল ঋণী থাকবো: তাসনিয়া ফারিণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

কয়েকটি টিভিসি ও নাটকের অভিনয় পর ২০১৯ সালে কাজল আরেফিন অমি পরিচালিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকের মাধ্যমে প্রথম সবার নজরে আসেন তাসনিয়া ফারিণ। নাটকটিতে আফরান নিশো ও তানজিন তিশার সঙ্গে মাত্র চারটি দৃশ্যে অভিনয় করে ফারিণ তাক লাগিয়ে দিয়েছিলেন।

পরিচালক অমি নাটকটির শুটিংয়ে আগে তার অফিসে মিটিংয়ে ডেকে ফারিণকে বলেছিলেন, যদি আপনি এই চরিত্রটি সিরিয়াসলি করেন, ‘তবে আপনার ক্যারিয়ার পরিবর্তন হয়ে যাবে।’ তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘এক্স বয়ফ্রেন্ড’ প্রচারের পর তাই হয়েছে। পরে ফারিণকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে তিনি হয়ে উঠেছেন ছোট পর্দায় প্রথমসারির অভিনেত্রীদের একজন।

অমির সেই মোটিভেশনাল কথাগুলো আজও ভোলেননি তাসনিয়া ফারিণ। নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, ২০১৯ সালে তখন আমি কেউ ছিলাম না। অমি ভাইয়া আমাকে ডেকে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে আমাকে কাস্ট করেছিলেন। অমি ভাইয়ের এই কথাগুলো আজও ভুলিনি। যতবার তার অফিসে যাই এই কথাগুলো বারবার মনে পড়ে। চারবছর আগের এই কথাগুলো আমার কাছে আজও নতুন মনে হয়।

আমাকে বিশ্বাস করার জন্য অমি ভাইয়ার কাছে আমি চিরকাল ঋণী থাকবো। অবশ্যই আমার প্রিয় দর্শকদের কাছে কৃতজ্ঞ, আমাকে গ্রহণ করার জন্য।

‘ব্যাচেলর পয়েন্ট’সহ বহু জনপ্রিয় নাটকের নির্মাতা অমি নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ফিল্ম ‘অসময়’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। সম্প্রতি তাকে চুক্তিবদ্ধ করানোর পর অমিকে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিণ তার ফ্যান পেজে এক পোস্টে এ কথা লিখেছেন।

‘অসময়’ গল্পের যে চরিত্রটির জন্য তাসনিয়া ফারিণকে চুক্তিবদ্ধ করা হয়েছে, সেটি অত্যন্ত গতিশীল একটি চরিত্র বলেও জানান ‘ভাইরাল গার্ল’ খ্যাত অমি। তাকে কাস্ট করা নিয়ে অমির ভাষ্য, একসাথে আমরা কয়েকটি প্রজেক্ট করেছি আগে। ওর ক্যারিয়ার শুরুর দিকে আমার নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ এ মাত্র ৪টি দৃশ্যে কাজ করেছিল। এরপরেও কিছু নাটকে কাজ করেছে সে। এতো ট্যালেন্ট অভিনেত্রী! তার সাথে শেষ কাজ করেছি ‘আপন’-এ।

Reneta

”এরপর আমরা প্ল্যানিং করছিলাম নতুন কাজের। এতো অল্প সময়ে তাসনিয়া ফারিণ এতোকিছু অর্জন করছে, মাশাল্লাহ! এটা সত্যিই গর্বের বিষয়। এতো বড় ডিরেক্টর, বড় অভিনয়শিল্পীদের সাথে কাজ করেছে।”

অমি বলেন, ফারিণের অভিনয় শেখার গতিটা খুব ভালো। আমার নতুন এই কাজের জন্য এ ধরনের একজন অভিনেত্রীর খুব প্রয়োজন ছিল। ‘অসময়’ এর যে চরিত্রটি ফারিণ করতে যাচ্ছেন, এ চরিত্রটি মাথায় আসার সময়ই ফারিণের কথা মনে হয়। কারণ তার যে অভিনয়ের গতি, সেটা আমি মনে করি সিনেমার চরিত্রটিকে মানুষের মধ্যে অনেক বেশী বিশ্বাসযোগ্য করে তুলবে। সেজন্য তাকে নিয়েই পরিকল্পনা।

তবে আরও একজন অভিনেত্রী থাকবেন ‘অসময়’ এ। তার সাথে চুক্তিবদ্ধ না হওয়ায় নামটি এখনই বলতে চাননি অমি। এছাড়াও অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, তারিক আনাম খানের মতোন অভিনেতারা। সিনেমায় একটি গান থাকবে, যেটা করছে চিরকটু ব্যান্ড।

অমি জানালেন, অসময়-এ তিনি চারপাশের মানুষের শো অফের গল্প মজার ছলে তুলে ধরবেন। চলতি মাসের ১৩/১৪ তারিখ থেকে ‘অসময়’ এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এটি ডিসেম্বরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখতে পারবেন দর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব ফিল্মকাজল আরেফিন অমিতাসনিয়া ফারিণলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT