চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ফুটবলারদের জন্য যা চাইলেন ওমর সানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে লাল সবুজের নারী ফুটবল দল। বাঘিনীদের এই জয়ে মেতেছে গোটা দেশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নের ট্রফিটি নিয়ে দেশে ফিরেছেন নারীরা। 

তার আগে নারীদের অধিকার নিয়ে কথা বললেন চিত্রনায়ক ওমর সানী। এক সময়ের জনপ্রিয় এই নায়ক ‘চ্যাম্পিয়ন’ দলকে শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য সরকারের কাছে জমি কিংবা ফ্ল্যাট দেওয়ারও আবেদন জানান।

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী লিখেছেন, অভিনন্দন দেবার আগে একটা কথা না বললেই নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কিনা আমি ঠিক বলতে পারি না, আবেদন করতে পারি- ফুটবলে জৌলসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কি শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার জন্য এই মেয়েদের পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য এক খণ্ড জমি কিংবা ফ্ল্যাট দিলে খুব ভালো হয়।’

তিনি লেখেন, ‘আগামী প্রজন্ম উৎসাহী হয়ে ফুটবলে এগিয়ে আসবে। সমাজে কত অসাধু মানুষ চোখের সামনে অবৈধভাবে গাড়ি-বাড়ি পাহাড় সমান সম্পদ করেছেন, সেই জায়গায় এতোটুকু আবদার আপনি রাখতেই পারেন।’

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনাদের বহনকারী বিমান। এ সময় তাদের বর্ণিল সংবর্ধনা দেওয়া হয়। খেলোয়াড়দের মিষ্টিমুখ করান বাফুফে কর্মকর্তারা।

এর পর বিমানবন্দর থেকেই ছাদখোলা বাসে শুরু হয়েছে বিজয় উদযাপন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে এ অভ্যর্থনা চলবে বাফুফে পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীনায়কপ্রধানমন্ত্রীফুটবলফুটবল দলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT