জনপদ

শেরপুরে আগুনে পুড়ে বৃদ্ধা নিহত

শেরপুরে আগুনে পুড়ে বৃদ্ধা নিহতের ঘটনাস্থল, ধ্বংসস্তূপের পাশে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে আগুনে পুড়ে বৃদ্ধা নিহতের ঘটনা, ধ্বংসস্তূপের পাশে লোকজন ও পরিবারের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুরে নালিতাবাড়ীতে নিজ বসতঘরে লাগা আগুনে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধা।

উপজেলার কলসপাড় ইউনিয়নের সূর্যনগর গ্রামে রোববার ১৯ মে ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন (৯০) ওই গ্রামের মৃত আমিনুল হকের স্ত্রী।

খবর পেয়ে দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, ছেলেরা জেলার বাইরে কাজ করায় একাই থাকতেন ফাতেমা খাতুন। তার ঘরে বিদ্যুতের কোন সংযোগ না থাকায় কুপি বাতির আলোয় তিনি রাতে বাসার কাজ করতেন। হঠাৎ ফাতেমা বেগমের ঘরে আগুন লেগেছে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসময় বৃদ্ধা ফাতেমা বেগমকে পুড়ে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিষয়:আগুন শেরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…