চুয়াডাঙ্গা

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, গ্রামে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়, ঘটনাস্থলে লোকজনের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে আজগার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১মে) সকালে উপজেলার জয়রামপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজগার আলী জয়রামপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে জয়রামপুর গ্রামের মাঠে আজগার আলীর পাটক্ষেতে হনুমান পাটগাছ খেয়ে যাচ্ছিল। খবর পেয়ে হনুমান তাড়ানোর উদ্দেশ্যে মাঠে যান আজগার আলী। পরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে পাটক্ষেতেই তার মরদেহ খুঁজে পান স্থানীয়রা। পরিবারের ধারণা, হনুমান তাড়াতে গিয়ে মাটিতে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিষয়:চুয়াডাঙ্গার দামুড়হুদা দামুড়হুদা মডেল থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…