চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন: তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদারীপুরের শিবচরে মিজান সরদার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিজান উপজেলার শিকদারকান্দি ইউনিয়নের লুৎফর রহমান সরদারের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পারিবারিক সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের চরকান্দি গ্রামের এক দরিদ্র দিনমজুরের ১১ বছরের মেয়ে তার নানা বাড়ি একই ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে বসবাস করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে তার নানার ঘর থেকে বের হয়। এসময় প্রতিবেশী মিজান সরদার (৫৫) শিশুটিকে ডেকে বাড়ির পাশে নিজের পোড়া মবিল রিফারিং কারখানায় নিয়ে যায়। সেখানে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মিজান সরদার শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও শিশুটি ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে বের হলে পথে অভিযুক্ত মিজান সরদারের পোড়া মবিল রিফারিং কারখানার শ্রমিক সাজ্জাদ এর সঙ্গে দেখা হয়।

এসময় সাজ্জাদ জানায়, মিজান সরদার শিশুটিকে নিয়ে কারখানার ভিতরে নিয়ে তাকে অন্যত্র কাজে পাঠিয়ে দিয়েছে। একথা শুনে পরিবারের লোকজন মিজান সরদারের কারখানায় গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে অভিযুক্ত মিজান সরদার দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সেখান থেকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে শিবচর থানায় মামলা দায়ের করে।

শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মাদবরচর এলাকা থেকে অভিযুক্ত মিজান সরদারকে গেপ্তার করে দুপুরে মাদারীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে ও শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদারীপুরের শিবচর
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT