চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে তেলবাহী নৌযানে আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা তেল ডিপো সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে তেলবাহী নৌযানে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় অন্তত একজন দগ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে ফতুল্লা থানা পুলিশ।

বুধবার (২৬ জুন) বেলা দেড়টার দিকে মেঘনা তেল ডিপোর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফতুল্লা লঞ্চঘাটের লেবার হান্নান জানান, বরিশাল থেকে তেল নিতে আসা এম ভি মনপুরা নামের এই তেলবাহী নৌযানটি মেঘনা তেল ডিপোর ঘাটে ভিড়ানো ছিল। বেলা দেড়টার দিকে নৌযানটিতে প্রচণ্ড বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম জানান, এ ঘটনায় একজন দগ্ধ হওয়ার খবর জানতে পেরেছি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এসময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুননারায়ণগঞ্জনৌযানে আগুনবুড়িগঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোস্তাফিজদের দলে বিনিয়োগ করলেন মাদ্রিদের বেলিংহ্যাম

এপ্রিল ২২, ২০২৬

আ. লীগ এবং অন্তর্বর্তী সরকার দেশে হামের টিকা আমদানি করেনি: প্রধানমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬

বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

এপ্রিল ২২, ২০২৬

সুনামগঞ্জে বৃষ্টি হওয়ায় তলিয়ে যাচ্ছে কাঁচা ধান

এপ্রিল ২২, ২০২৬

রামপুরায় গড়ে উঠেছে ব্যতিক্রমী ছাদকৃষির দৃষ্টান্ত

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT