চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম কমার ধারা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে এসেছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলবাজারে।

আল জাজিরা জানিয়েছে, আজ ১২ জুন শুক্রবার লেনদেনে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ২১ ডলার বা প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা সাময়িকভাবে কমে যাওয়ায় তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনাও হ্রাস পেয়েছে। ফলে বাজারে ক্রেতাদের সতর্ক অবস্থান এবং বিক্রির চাপ বৃদ্ধির কারণে দাম নিম্নমুখী হয়েছে। সাপ্তাহিক হিসাবেও উভয় ধরনের অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

Banglabid

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে। ইরানকে ঘিরে নতুন কোনো সামরিক বা কূটনৈতিক উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা ফিরে আসতে পারে। তাই বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পতেলের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT