চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলস্টেশন ডিসপ্লে বোর্ডের লেখা বিভ্রাটে কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান লেখা লেখা নিয়ে বিভ্রাট তৈরি হওয়ায় বৈদ্যুতিক বিভাগে দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাটি ‘অন্তর্ঘাতমূলক’ কি না, সেটা খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর ভোরে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।

উল্লেখ্য, চুক্তিপত্র নং-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ ২ আগস্ট অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিল ঢাকা কর্তৃক নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০-এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডনগুলো স্থাপন করা হয়েছিল।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন শনিবার কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে বসানো ‘ডিসপ্লে বোর্ডে’ ভোর ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিট পর্যন্ত প্রায় দু’মিনিট ধরে ভেসে ছিল সেই স্লোগান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহভাজন তিনজনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর বৈদ্যুতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন-চার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে, রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তা কর্মীকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে।

Reneta

ঘটনা তদন্ত করার জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৪ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই বিষয়ে রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা রেলওয়ে স্টেশনরেল স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২০, ২০২৬

দ্রুততম গোলের রেকর্ড, তুরস্ককে হারিয়ে দিলো প্যারাগুয়ে

জুন ২০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় সুইজারল্যান্ডে উইটকফ, ভ্যান্সের সফর স্থগিত

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় প্রথমবার শনাক্ত এইচ৫এন১ বার্ড ফ্লু

জুন ২০, ২০২৬

মেসিকে ফাউল না দেয়ায় রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ আলজেরিয়ার

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT