ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে এ পর্যন্ত অপরাজিত রয়েছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। দুদলই চারটি করে ম্যাচ খেলেছে। নিজেদের পঞ্চম ম্যাচে রোববার তারা মুখোমুখি হচ্ছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। অপরাজিত থাকার লক্ষ্যে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দুদল।
চার ম্যাচে সবগুলো জিতে সমান ৮ পয়েন্টে আছে নিউজিল্যান্ড ও ভারত। রানরেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া।
ওয়ানডেতে ১১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। জয়ের দিক দিয়ে এগিয়ে স্বাগতিকরা, জিতেছে ৫৮ ম্যাচে। অপরদিকে, ব্ল্যাক ক্যাপস বাহিনী ৫০ ম্যাচে জয় পায়। একটি ম্যাচ টাই হয়েছিল,সাতটি পরিত্যক্ত হয়।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবশ্য এগিয়ে নিউজিল্যান্ড। নয়বারের মোকাবেলায় পাঁচ ম্যাচে জিতেছে কিউইরা। ভারত তিনটিতে জয়ের মুখ দেখে। একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।







