চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে সাফল্যের রহস্য ফাঁস করলেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার মাঠে ব্যাট নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। বেঙ্গালুরুতে ১৪টি চার ও ৯টি ছক্কায় ১২৪ বলে খেলেন ১৬৩ রানের আগ্রাসী ইনিংস। টানা তিন বিশ্বকাপে দেড়শর অধিক রানের ইনিংস খেলা অজি ওপেনার তার দীর্ঘকালের ওয়ানডে সাফল্যের রহস্য ফাঁস করেছেন।

৩৬ বর্ষী বাঁহাতি ব্যাটার ফিটনেস ধরে রেখে একদিনের ক্রিকেটে ধরে রেখেছেন ছন্দ। ব্যাট হাতে বাইশ গজে সুযোগ পেলেই ঝড় তোলেন। লম্বা সময় ধরে ফর্ম ধরে রাখা নিয়ে খোলামেলা কথাই বললেন।

‘আমি মনে করি ভারতে টি-টুয়েন্টি ক্রিকেটে, বিশেষ করে আইপিএলে আমার গিয়ার পরিবর্তন করতে কিছুটা শিখেছি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে অনেক কিছু শিখেছি।’

Banglabid

‘আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি সময় ক্রিকে থাকতে পারবেন। বিশেষভাবে এই মাঠগুলোতে আপনি যদি সময় নিয়ে টিকে থাকতে পারেন, তবে বড় স্কোর করতে পারেন। সেটাই আজ অনুভব করলাম।’

ব্যাটিংয়ের সময় ৩৫ ওভার পর্যন্ত ক্রিজে টিকে থাকার পরিকল্পনায় থাকেন বলে জানান এ অজি ক্রিকেটার। বল মোকাবিলার আগে পা খানিকটা পেছন দিকে দিয়ে বড় শট খেলার কৌশলটা কাজে লেগেছে জানিয়ে বলেন, ‘আপনার মনের ভেতর তখন কাজ করবে যে বল খেলার জন্য অনেক সময় পেয়েছেন।’

নিজের ব্যাটিংয়ে উন্নতির জন্য ওয়ার্নার টেস্ট ক্রিকেটের ভূমিকার কথাও স্বীকার করেন। তার ভাষ্য, ‘টেস্ট ক্রিকেট খেলার পর আপনার গিয়ারগুলো খুব সহজেই পরিবর্তন করতে পারেন।’

Reneta

‘ওয়ানডেতে প্রথম ১০ ওভারে নতুন দুই বল খেলার সময় আপনাকে সমীহ করতে হবে। তারপর চড়াও হয়ে নিজের রানকে ১০ থেকে ৫০ পর্যন্ত টানতে পারেন। সেখান থেকে আপনি নিজের জন্য প্ল্যাটফর্ম সাজিয়ে নিন, এটিই আপনার শক্তি। আপনি ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টায় থাকুন।’

টসে হেরে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। পাঁচবারের শিরোপাধারীদের হয়ে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ২৫৯ রানের রেকর্ড গড়েন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। এক পর্যায়ে মনে হচ্ছিল অজিদের পক্ষে চারশ রান করাও সম্ভব। ওয়ার্নার নিজেও এমনটি মনে করেন।

‘আমরা ব্যাট হাতে কিছুটা সুযোগ হাতছাড়া করেছি। প্ল্যাটফর্মটা আমরা খুব ভালোভাবে প্রস্তুত করেছিলাম। আমি যতটা ভেবেছিলাম, সেই অনুযায়ী ব্যাটিং ইউনিট কাজ করেনি। আমরা যে অবস্থানে ছিলাম, তাতে সম্ভবত ৪০০ রান করাটা সম্ভব ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার বছর পর পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরিফ

পরবর্তী

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

পরবর্তী
ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

অভিনেত্রী আনিকা বিভিন্ন পোশাকে ক্যারিয়ার গড়তে চান অভিনয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ার গড়তে চান অভিনয়ে, তাই সিরিয়াস আনিকা!

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT