চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাইপর্ব: আলাদা গ্রুপে পরীক্ষা উইন্ডিজ-শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে বছরের শেষে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আট দল। স্বাগতিক ভারতের সঙ্গে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। দশ দলের বাকি দুদল বাছাইপর্ব পেরিয়ে আসবে।

আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা পাঁচটি দল। নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইতিমধ্যে বাছাইপর্বের গ্রুপ এবং সূচি প্রকাশ করেছে। ‘এ’ গ্রুপে পড়েছে দুবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ ‘বি’তে পড়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

একটি দল গ্রুপপর্বে চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা তিন দল সুপার সিক্স পর্বে যাবে। শুধুমাত্র সুপার সিক্সে যাওয়া দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার-পর্বে গণনায় ধরা হবে। সঙ্গে প্রতিটি দল বিপক্ষ গ্রুপ থেকে উঠে আসা দলগুলোর সঙ্গে আরও তিনটি করে ম্যাচ খেলবে। এরপর হবে পয়েন্টের ফাইনাল হিসাব।

সুপার সিক্স পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ৯ জুলাই হারারেতে বাছাইপর্বের ফাইনালে খেলার পাশাপাশি নিশ্চিত করবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডওমানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়েস্ট ইন্ডিজনেপালবাছাইপর্বযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশ্রীলঙ্কাসংযুক্ত আরব আমিরাতস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT