চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদেজার ঘূর্ণিতে বিধ্বস্ত প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার জাদেজা উল্লাসে ভাসছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে তিনশতাধিক রানের সংগ্রহ পেয়েছিল ভারত। স্বাগতিকদের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য টপকাতে নেমে বিধ্বস্ত হয়েছে উড়তে থাকা সাউথ আফ্রিকা। জাদেজা ফাইফারে শতরানের আগেই গুঁড়িয়েছে প্রোটিয়াদের ইনিংস। ২৪৩ রানের বড় জয়ে টেবিলের শীর্ষে নিজেদের অটল রাখলো অপরাজিত ভারত। 

কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক দল। জবাবে নেমে ২৭.১ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা।

আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অপরাজিত ভারত। আর আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রোটিয়ারা।

Banglabid

৩২৭ রানের লক্ষ্যে নেমে ভারতীয় বোলারদের দাঁড়াতেই পারল না প্রোটিয়া ব্যাটাররা। নিয়মিত বিরতিতে ফিরে গেছেন সাজঘরে। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেছেন মার্কো জানসেন। এর জন্য অবশ্য খেলেছেন ৩০ বল। রসি ফন ডার ডুসেন ৩২ বলে করেছেন ১৩ রান। এছাড়া বাভুমা ১৯ বলে ও ডেভিড মিলার ১১ বলে ১১ রান করেছেন।

ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৯ ওভার বল করে খরচ করেছেন কেবল ৩৩ রান। মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ নেন এক উইকেট।

এর আগে ব্যাটে নেমে রোহিত শর্মা ও শুভমন গিলের উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু পায় ভারত। ষষ্ঠ ওভারে দলীয় ৬২ রানে প্রথম উইকেট হারায়। ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে রাবাদার শিকার হন রোহিত।

Reneta

১১তম ওভারের তৃতীয় বলে দলীয় ৯৩ রানে দ্বিতীয় ব্যাটারকে হারায় ভারত। ২৪ বলে ২৩ রান করে কেশব মহারাজের শিকার হন গিল। তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান সংগ্রহ করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। ৩৭তম ওভারের পঞ্চম আয়ার ফিরে যান লুনগি এনগিদির শিকার হয়ে। ৮৭ বলে ৭৭ রান করেন আয়ার।

৪২.১ ওভারে দলীয় ২৪৯ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ১৭ বলে ৮ রান করে ডুসেনের হাতে ক্যাচ দিয়ে জানসেনের শিকার হন লোকেশ রাহুল। এরপর সূর্যকুমার যাদব ব্যাটে এসে উড়ন্ত শুরুর আভাস দিলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৪৬তম ওভারের শেষ বলে দলীয় ২৮৫ রানে কুইন্টন ডি ককের দুর্দান্ত ক্যাচে ফেরেন তাবরাইজ শামসির বলে। ১৪ বলে ২২ করে যান সূর্যকুমার।

৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদাকে ডিপ মিড উইকেটে ঠেলে এক রান নেন কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে ১০ চারে ১১৯ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৬তম জন্মদিনে। বিশ্বকাপে জন্মদিনে সেঞ্চুরি পাওয়া তৃতীয় ক্রিকেটার হন তাতে। সঙ্গে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার।  শচীনের সমান ওয়ানডে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি এখন তারও।

ক্যারিয়ারের ২৭৭তম ইনিংসে মাইলফলকে পৌঁছান ডানহাতি কোহলি। শচীন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে অবসরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি এখন ৭৯টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

পরে জাদেজাকে নিয়ে ইনিংস শেষ করে আসেন কিংবদন্তি ব্যাটার। ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন, ১৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন জাদেজা।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন লুনগি এনগিদি, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিজাদেজাজানসেনডি ককবাভুমাভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন মেসির বাবা

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এত উইড়েন না’, কাফনের কাপড়-গুলিসহ চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আগস্ট ৮, ২০২৬

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT