চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী ঘটেছিল সেই ২০০৩ ফাইনালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্বাগতিক ভারত এবং অস্ট্রেলিয়া। এটিই অবশ্য শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের প্রথম দ্বৈরথ নয়। ২০ বছর আগে ফাইনালে অজিদের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। কেমন ছিল সেই ফাইনাল? মাঠের লড়াইয়ে কী ঘটেছিল? স্মৃতির গালিচা পেরিয়ে সেই ম্যাচের টুকিটাকি জেনে নেয়া যাক।

দিনটি ছিল ২০০৩ সালের ২৩ মার্চ। জোহানেজবার্গে নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। ভারতের প্রতিপক্ষ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা অস্ট্রেলিয়া।

পিচ রিপোর্টে বলা হয়েছিল, এটি ব্যাটিং সহায়ক ও প্রচুর রান হবে। তবে সবাইকে অবাক করে দিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

Banglabid

অজিদের হয়ে ওপেনিং জুটিতে ১০৫ রান যোগ করেন অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন। হাফ সেঞ্চুরি পাওয়া গিলক্রিস্টকে সাজঘরে ফেরান হরভজন সিং। এরপর হেইডেনের উইকেটও হরভজন তুলে নিলে ম্যাচের ফেরার আশা জাগায় ভারত।

তৃতীয় উইকেটে অধিনায়ক রিকি পন্টিং ও ডেমিয়েন মার্টিন ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সৌরভের দলকে ম্যাচ থেকে ছিটকে দেন। পন্টিংয়ের অপরাজিত ১৪০ ও মার্টিনের অপরাজিত ৮৮ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৩৫৯ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায়।

৩৬০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই শচীন টেন্ডুল্কারের উইকেট হারায় ভারত। বীরেন্দ্র শেবাগ রানের গতি বাড়ানোর চেষ্টা করে যান। বাকি ব্যাটারদের যোগ্য সঙ্গ তিনি পাননি। মাঝে বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা জাগলেও তেমনটি হয়নি। প্রতিপক্ষের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ২৩৪ রান অলআউট হয় ভারত। ১২৫ রানের বড় ব্যবধানের জয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০০৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডফাইনালভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধিনায়ক হওয়ার পর থেকেই দিনটির জন্য প্রস্তুত ছিলেন রোহিত

পরবর্তী

শাহরুখ বা সালমান নন, ইনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা!

পরবর্তী
ভারতের জনপ্রিয় অভিনেতা একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ বা সালমান নন, ইনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা!

খাঁচায় বন্দি কুকুরের ছবি, অবহেলা ও নির্যাতনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে সাউথ কোরিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT