চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের হারাতে অজিদের লাগবে ৩১২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছিল সাউথ আফ্রিকা। সম্ভাবনা জেগেছিল বড় স্কোরের। শেষদিকে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা ধীর হয়ে তিনশ পার করলেও সংগ্রহটা খুব বাড়িয়ে নিতে পারেনি তারা। অস্ট্রেলিয়াকে ৩১২ রানের লক্ষ্য দিয়েছে সাউথ আফ্রিকা।

লক্ষ্ণৌতে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও এইডেন মার্করামের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা।

আগে ব্যাটে নেমে প্রোটিয়াদের উড়ন্ত শুরু এনে দেন ডি কক ও টেম্বা বাভুমা। প্রথম উইকেট জুটিতে আসে ১০৮ রান। ২০তম ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন বাভুমা। ৫৫ বলে ৩৫ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

Banglabid

২৮.৩ ওভারে দলীয় ১৫৮ রানে রসি ফন ডার ডুসেনকে ফেরান অ্যাডাম জাম্পা। ৩০ বলে ২৬ রান করেন ডুসেন। ৩৫তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৯৭ রানে ডি কককে বোল্ড করে ফেরান ম্যাক্সওয়েল। ১০৬ বলে ১০৯ রান করেছেন ডি কক। ৮ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস।

৪৪তম ওভারের প্রথম বলে দলীয় ২৬৩ রানে এইডেন মার্করামকে ফেরান প্যাট কামিন্স। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন মার্করাম, ৭ চার ও এক ছয়ে। পরের ওভারেই হেইনরিখ ক্ল্যাসেনকে ফেরান হ্যাজেলউড। ২৭ বলে ২৯ রান করেন ক্ল্যাসেন।

৪৯তম ওভারের তৃতীয় বলে প্রোটিয়াদের ৩০০ রানে নেন মার্কো জানসেন। ৫০তম ওভারের প্রথম বলে জানসেনকে ফেরান স্টার্ক। ২২ বলে ২৬ রান করেন জানসেন। ওভারের চতুর্থ বলে দলীয় ৩১১ রানে মিলারকে বোল্ড করেন স্টার্ক। পরের দু-বলে আর কোনো রান যোগ করতে পারেননি কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ। দুজনেই অপরাজিত থাকেন শূন্য হাতে।

Reneta

অজিদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও ম্যাক্সওয়েল। জাম্পা, কামিন্স ও হ্যাজেলউড নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডডি ককমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT