চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অজি পেসারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই চার ব্যাটারকে হারিয়েছে সাউথ আফ্রিকা। চাপে পড়া প্রোটিয়াদের হাল ধরেন হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। তবে ইডেন গার্ডেন্সে খেলা ১৫ ওভার গড়ানোর আগেই হানা দিয়েছে সেই বেরসিক বৃষ্টি। প্রোটিয়া ও অজিদের মহারণ বন্ধ ছিল প্রায় ৪০ মিনিট। বৃষ্টি শেষে ক্লাসেন ও মিলারের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রোটিয়ারা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাউথ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান। দুটি করে চার-ছক্কায় হেইনরিখ ক্লাসেন ৪০ বলে ৩৬ রানে ও  তিন চার ও দুই ছক্কায় ডেভিড মিলার ৫৯ বলে ৪০ রানে ক্রিজে আছেন।

কলকাতায় ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের জোড়া শিকারে ২৪ রানে ৪ টপঅর্ডার ব্যাটারকে হারায় বাভুমার দল। ব্যর্থ হয়েছেন অধিনায়ক বাভুমা (০) নিজে। দুর্দান্ত ফর্মে থাকা কুইন্টন ডি কক (৩), এইডেন মার্করাম (১০) ও রসি ফন ডার ডুসেন (৬) জ্বলে উঠতে পারেননি।

১১.৫ ওভারে দলীয় ২৪ রানে ৪ ব্যাটার হারানোর পর হাল ধরেন মিলার ও ক্লাসেন। ভারতীয় সময় ৩টা ১২মিনিটে ইনিংসের ১৪তম ওভার শেষ হওয়ার পর বৃষ্টি নামে। বৃষ্টি নামার আগঅবধি সাউথ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। হেইনরিখ ক্লাসেন ৮ বলে ১০ রানে ও ডেভিড মিলার ৭ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।

৩৮ মিনিট পর ৩টা ৫০মিনিটে ফের খেলা গড়ায়। বৃষ্টি সময় বেশি নষ্ট হওয়ায় অবশ্য ওভার কাটা যায়নি। বৃষ্টির পর নেমে এখন পর্যন্ত  ৮৮ বলে ৭৬ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন ক্লাসেন-মিলার জুটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩কামিন্সক্লাসেনবাভুমামিলারসাউথ আফ্রিকাসেমিফাইনালস্টার্কহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

মে ১৯, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৩ দিন: টাইয়েন্টো থেকে ট্রাইয়েন্ডা, বিশ্বকাপের যত বল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT