চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইমড আউট: ম্যাথুজকে আগেই সাবধান করেছিলেন আম্পায়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে আম্পায়ার ও খেলোয়াড়দের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামার সময় অ্যাঞ্জেলো ম্যাথুজ জানতেন যে, তিনি টাইমড আউট হওয়ার ঝুঁকিতে আছেন। ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লঙ্কান ক্রিকেটারকে বলেছিলেন, বল খেলার জন্য তার হাতে ৩০ সেকেন্ড বাকি আছে।

সাদিরা সামারাবিক্রমা ক্যাচ দেয়ার এক মিনিট ১০ সেকেন্ড পর ব্যাট করতে নামেন ম্যাথুজ। ক্রিজে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তে থাকা চারিথ আসালাঙ্কার সঙ্গে দ্রুত কথা সেরে নেন। ইলিংওয়ার্থের তার কাছে এসে ৩০ সেকেন্ড বাকি থাকার কথা জানান।

যদিও শ্রীলঙ্কার পরাজয়ের পরপরই সংবাদ সম্মেলনে ম্যাথুজ জানিয়েছিলেন, তিনি ভুল কিছু করেননি এবং ম্যাচ অফিশিয়ালরা সরঞ্জামের ত্রুটির জন্য সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারতেন।

Banglabid

এক মিনিট ৫৫ সেকেন্ড গড়িয়ে গেলেও লঙ্কান অলরাউন্ডার গার্ড নেননি। হেলমেটের ফিতার একপাশ ছিঁড়ে যাওয়ায় মাঠের আম্পায়ারদের কিছুই না জানিয়ে ড্রেসিংরুমের দিকে নতুন হেলমেটের ইঙ্গিত করেন। নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়ের সরঞ্জাম চাওয়ার আগে মাঠের আম্পায়ারদেরকে অবহিত করতে হবে। যাতে করে তারা সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাচ পরিচালনা করতে পারেন।

ম্যাথুজ যখন হেলমেট হাতে পান, ততক্ষণে আড়াই মিনিট পেরিয়ে যায়। বোলিং করার জন্য প্রস্তুত হচ্ছিলেন সাকিব আল হাসান। এ সময় এক টাইগার ক্রিকেটার সাকিবের কাছে এসে সময়ের বিষয়টি জানান। তারপর বাংলাদেশের অধিনায়ক আম্পায়ার মরিস এরাসমাসের কাছে টাইমড আউটের আবেদন করেন। আম্পায়ার নিয়ম মেনে ম্যাথুজকে আউট ঘোষণা করেন।

আইসিসির বিশ্বকাপ নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার ক্রিজে এসে যদি ২ মিনিটের মধ্যে কোনো বল মোকাবেলার জন্য প্রস্তুত না হন, তবে তিনি টাইমড-আউট হবেন। শুধুমাত্র গার্ড নেয়াটাই ব্যাটারের জন্য এক্ষেত্রে যথেষ্ট হবে না। প্রোটোকল অনুযায়ী, টিভি আম্পায়ার আগের উইকেটের পতনের সাথে সাথে ঘড়ি দেখে সময় গণনা শুরু করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিংওয়ার্থএরাসমাসওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডটাইমড আউটবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কৌশলগত যুদ্ধবিরতি’ চায় ইসরায়েল

পরবর্তী

সহিংসতা ও ভুল তথ্য মোকাবেলায় আন্তর্জাতিক মিত্রদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান

পরবর্তী
আন্তর্জাতিক মিত্রদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতা ও ভুল তথ্য মোকাবেলায় আন্তর্জাতিক মিত্রদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান

মার্ভেল নির্মাতা শাহরুখের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের সঙ্গে কাজ করতে চান মার্ভেল নির্মাতা

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT