চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের কাঁধে ফাইনালের দায়িত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা নামতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের। বাকী কেবল ফাইনাল। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ত্রয়োদশ আসরের ফাইনাল মঞ্চের মহারণ। শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার ও ম্যাচ রেফারির নামও নিশ্চিত করেছে আইসিসি।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

দ্বিতীয়বারের মত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করতে চলেছেন চার্ড কেটেলবোরো। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালে কুমার ধর্মসেনার সঙ্গে পরিচালনা করেছিলেন তিনি। আর প্রথমবারের মত ফাইনালে দায়িত্ব পালন করতে চলেছেন রিচার্ড ইলিংওর্থ।

২০০৯ সালে একই দিনে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারের তালিকায় এসেছিলেন ইলিংওর্থ ও কেটেলবোরো। চলতি আসরে দুজনই সেমিফাইনাল পরিচালনা করেছেন। মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ছিলেন ইলিংওর্থ। কলকাতায় দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে ছিলেন কেটেলবোরো।

৫০ বর্ষী কেটেলবোরো এখন পর্যন্ত ১১২টি টেস্ট, ১৫৯টি ওয়ানডে ও ৫১টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। এর মধ্যে ১০৪টি ওয়ানডেতেই দায়িত্ব পালন করেছেন অন ফিল্ড আম্পাউয়ার হিসেবে। ৬০বর্ষী ইলিংওর্থ ৯২টি টেস্ট ও ৪০টি টি-টুয়েন্টি ম্যাচের সাথে ১৫৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে ৮৯টি ওয়ানডেতে ছিলেন অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায়।

আইসিসির বর্তমান বর্ষসেরা আম্পায়ার ইলিংওর্থ। গতবছর এ পুরস্কার জিতেছেন তিনি। এর আগে ২০১৯ সালেও বর্ষসেরা হয়েছিলেন সাবেক ইংলিষ বাঁহাতি স্পিনার। ম্যাচ পরিচালনার দায়িত্বে আসার আগে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

Reneta

তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের ভূমিকায় থাকা ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ৫০টি টেস্ট, ১২৬টি ওয়ানডে ও ৫৯টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন, বিশ্বকাপ ফাইনালের আগে যার ৩৪টি ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে পরিচালনার অভিজ্ঞতা আছে। চতুর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি এখন পর্যন্ত ৮০টি টেস্ট, ১২৯টি ওয়ানডে ও ৫৯টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন। আর জিম্বাবুইয়ান ম্যাচ রেফারি পাইক্রফট ম্যাচ অফিসিয়াল হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ছয়শরও বেশি ম্যাচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআম্পায়ারওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দমন-পীড়নের প্রতিবাদে বিরোধীদলগুলোর একাত্মতা

জুলাই ২২, ২০২৬

নারীকাণ্ডে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিচার ও বহিষ্কারের দাবি

জুলাই ২২, ২০২৬

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রীর মৃত্যু

জুলাই ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT