চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সেমিতে উঠতে পারে নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। সাড়ে তিন শতাধিক রান ছুঁয়ে গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সুপার ওভারে। শেষে স্কটিশদের হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে খেলা। ডাচ কোচ রায়ান কুকের বিশ্বাস, ডাচরা বড় দলগুলোর বিপক্ষে অঘটনের জন্ম দিয়ে সেমিফাইনালে উঠতে পারে।

সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার কুক ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব এসেছিলেন। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অধ্যায় শেষ করে ২০২২ সালে নেদারল্যান্ডসের হেড কোচের দায়িত্ব নেন।

ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে কেবল অংশগ্রহণের জন্য অরেঞ্জ আর্মিরা যাচ্ছে না, সেটি সাফ জানালেন কুক। বলছেন, ‘আমরা এই বিশ্বকাপে অনেক বড় আশা রাখি। সত্যিই কয়েকটি বড় পারফরম্যান্স দিতে পারব এবং জয় আসতে পারে। সেমিফাইনালে যাওয়ার জন্য পাঁচ বা ছয়টি জয়ের জন্য যা করার, সেটাই করব।’

নেদারল্যান্ডসে ক্রিকেটের ভালো অবকাঠামো ও সুযোগ-সুবিধা রয়েছে। ম্যাচ আয়োজনের সক্ষমতার পাশাপাশি সমর্থকগোষ্ঠীও অনেক। দলটির কোচ জোর দিয়ে বড় দেশগুলোকে দেশটিতে সফরের আহ্বান জানাচ্ছেন।

চলতি বছর ডাচ জার্সিতে ওয়ানডেতে সর্বাধিক রান করা ম্যাক্স ও’ডাউড বলছেন, ‘নেদারল্যান্ডস দেখিয়েছে বড় বন্দুকের সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং প্রয়োজনে বড় স্কোর তাড়া করতে পারে।’

‘বলতে চাচ্ছি, আমরা যদি সেখানে গিয়ে শুধু অংশগ্রহণ করার এবং বিশ্বকাপ উপভোগ করার চেষ্টা করি, তাহলে লাভ কী? আমরা সেখানে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব এবং আশা করি আমরা তা করতে পারব।’

Reneta

ডাচরা ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে অভিযান শুরু করবে। সম্প্রতি ভারতে দলটি আটদিনের স্পিন ক্যাম্প করেছে। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এমন প্রস্তুতি।

গত নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে জায়ান্ট কিলার হিসেবে সুনাম কুড়িয়েছে নেদারল্যান্ডস। ২০০৯ ও ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ডাচদের জয়ের দারুণ স্মৃতি আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নেদারল্যান্ডসরায়ান কুকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT