চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফন বিক-এঙ্গেলব্রেখটের রেকর্ড জুটিতে ডাচদের লড়াকু পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ডাচ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরেও লোগান ফন বিক ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের রেকর্ড জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস। সপ্তম উইকেটে ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ১৩০ রানের জুটি গড়েন ফন বিক ও এঙ্গেলব্রেখট। অলআউট হওয়ার আগে ৪৯.৪ ওভারে ডাচরা তুলেছে ২৬২ রান।

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেটে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা ১১৬ রানের জুটি গড়েছিলেন। চার বছর আগের সেই রেকর্ড আজ ভেঙে গেল।

প্রোটিয়া বধে নতুন মহাকাব্য রচনা করে সবাইকে চমকে দিয়েছিল ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে জায়গা পাওয়া নেদারল্যান্ডস। এমন অভাবনীয় জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ডাচরা জিতলে তা অঘটন হবে না- এমন কথাই উঠে এসেছিল। লঙ্কান বোলারদের সামনে শুরুতে ডাচ ব্যাটাররা দাঁড়াতে না পারলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

Banglabid

লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৪৮ রান তুললেই দুই ওপেনারকে হারায়। কাসুন রাজিথার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বিক্রমজিৎ সিং। এরপর রাজিথার বলে ১৬ রান করে বোল্ড হন ম্যাক্স ও’ডাউড।

১১-২০ ওভারের মধ্যে কমলা বাহিনী ৩৩ রান যোগ করার পর আরও তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। সাবলীল খেলতে থাকা কলিন অ্যাকেরম্যান খেলেন ৩১ বলে ৫ চারে ২৯ রানের ইনিংস। রাজিথার করা অফস্টাম্পের অনেক বাইরের বলে শট করতে গিয়ে অ্যাকেরম্যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

বাস ডে লেডে মাত্র ৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে তৃতীয় স্লিপে কুশল পেরেরার হাতে ধরা পড়েন। অলরাউন্ডার তেজা নিদামানুরু ৯ রান করে মাদুশাঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমের পথে হেঁটে যান।

Reneta

সাউথ আফ্রিকার বিপক্ষে ৬৯ বলে ৭৮ রানের ইনিংস খেলা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস আজ হননি সফল। মাহেশ থিকশানার বলে বোল্ড হওয়ার আগে করেন ১৬ রান। এ সময় নেদারল্যান্ডস ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

এরপর ফন বিক ও এঙ্গেলব্রেখট গড়েন ১৩০ রানের রেকর্ড জুটি। ভাগ্যের ছোঁয়াও অবশ্য তাতে ছিল। চামিকা করুণারত্নের করা ৪৩ তম ওভারের দ্বিতীয় বলটি ছিল স্লোয়ার। অফ স্টাম্পের বাইরের বলটি ব্যাটে লাগাতে পারেননি এঙ্গেলব্রেখট। উইকেটরক্ষক কুশল মেন্ডিসও বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন। বল তার গ্লাভসে সামান্য লাগার পর পেছনে থাকা হেলমেটে লাগে। নিয়ম অনুযায়ী বলের গতিপথ অস্বাভাবিকভাবে পরিবর্তিত হওয়ায় ৫ রান পেনাল্টি পায় নেদারল্যান্ডস। পরের বলেই ক্যাচ ফেলে দেন দুশন হেমন্ত। ব্যক্তিগত ৬১ রানে এঙ্গেলব্রেখট জীবন পান।

থিকশানার করা ৪৪তম ওভারেও ক্যাচ দিয়ে বেঁচে যান এঙ্গেলব্রেখট। এর খানিক পরই সপ্তম উইকেটে রেকর্ড জুটির সৃষ্টি হয়।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া এঙ্গেলব্রেখট অবশ্য ৮২ বলে ৪টি চার ও এক ছক্কায় ৭০ রানেই থামেন। মাদুশাঙ্কার করা ইয়র্কারে স্কুপ করতে গিয়ে বোল্ড হন।

ব্যক্তিগত ৪৯ রানে জীবন পাওয়া ফন বিকও ফিফটির দেখা পান। বদলি ফিল্ডার দুনিথ ওয়েল্লাগে এক্সট্রা কভার থেকে বল ছুড়লেও করুনারত্নে তা ধরতে না পারায় তিনি রান আউট হননি।

৪৮তম ওভারে মাদুশাঙ্কার বলে ৭ রান করে কুশলের গ্লাভসবন্দি হন রোয়েলফ ফন ডের মেরউই। খানিক পর ৭৫ বলে এক চার ও এক ছক্কায় ৫৯ রান করা ফন কিকের উইকেট তুলে নেন রাজিথা। শেষ ওভারে পল ফন মিকেরেন রান আউট হলে থামে নেদারল্যান্ডসের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে মাদুশাঙ্কা ও রাজিথা ৪টি করে উইকেট পান। একটি উইকেট পকেটে পুরেন থিকশানা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এঙ্গেলব্রেখটওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিডনেদারল্যান্ডসফন বিকলক্ষ্ণৌলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বেচ্ছা নির্বাসন থেকে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

পরবর্তী

বিজয়ের ‘লিও’: প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই ধস!

পরবর্তী

বিজয়ের ‘লিও’: প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই ধস!

শিশু ও কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT