ক্রিকেট

শচীন-গেইলের দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় রোহিত

রোহিত শর্মা ক্রিকেটে রেকর্ড ভাঙার জন্য উল্লসিত, ভারতীয় ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ক্রিকেট মাঠে উল্লাস প্রকাশ করছেন, দর্শকরা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাগতিক হওয়ার পরও বিশ্বকাপে প্রথম তিন দিনে সূচিতে নেই ভারতের কোনো ম্যাচ। চতুর্থ দিনে, ৮ অক্টোবর চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপার মিশনে প্রথম নামবে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে দুটি রেকর্ড ভাঙার দারুণ সুযোগ অপেক্ষায় আছে অধিনায়ক রোহিত শর্মার।

ভারত দলনেতা আর মাত্র ৩টি ছক্কা মারলেই তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারা ব্যাটার হবেন। ৪৭১ ইনিংসে রোহিতের মোট ছক্কা সংখ্যা এখন ৫৫১। ব্যাটিং দানব খ্যাত ক্যারিবীয় সাবেক ওপেনার ক্রিস গেইল ৫৭১ ইনিংসে ৫৫৩ ছক্কা হাঁকিয়ে ব্যাট তুলে রেখেছেন।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি রেকর্ডও ভাঙার দোরগোড়ায় ৩৬ বর্ষী রোহিত। আর একটি সেঞ্চুরি পেলেই তিনি হবেন ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক শতক হাঁকানো ব্যাটার। ৪৫ ম্যাচে শচীন বিশ্বআসরে পেয়েছিলেন ৬ সেঞ্চুরির দেখা। ১৭ ম্যাচ খেলা রোহিতেরও সেঞ্চুরি সংখ্যা ৬।

ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে বাকি ৯ প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। নকআউট বাদে প্রতিটি দলকেই খেলতে হবে ৯টি করে ম্যাচ। রোহিতের হাতে থাকছে রেকর্ড ভাঙার দারুণ সুযোগই।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভারত রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…