চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে বিশ্বকাপ: পাল্টাতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে। সূচি অনুযায়ী হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর মাঠে গড়ানোর কথা রয়েছে। ধর্মীয় উৎসবের কারণে সেই সূচিতে আসতে পারে পরিবর্তন।

ম্যাচের দিন ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির প্রথমদিন। বিশেষত গুজরাট রাজ্যে রাতব্যাপী গরবা নাচের সঙ্গে নবরাত্রি উদযাপন করা হয়। স্থানীয় পুলিশ বিসিসিআইকে বলেছে, সেদিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা কঠিন হবে।

দেশটির গণমাধ্যম জানাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে এনে ১৪ অক্টোবর পুনঃনির্ধারণের কথা বিবেচনা করছে বিসিসিআই। আগে থেকেই অবশ্য সূচি অনুযায়ী ১৪ অক্টোবর রয়েছে দুটি খেলা। চেন্নাইতে দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লিতে খেলবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এতে করে সম্প্রচারকারীদের ম্যাচ সরাসরি দেখানোয় দেখা দিতে পারে জটিলতা।

ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন হলে তা সমর্থকদের জন্য দুঃসংবাদ বয়ে আনবে। কারণ ম্যাচটির তারিখ জানার পর অনেকেই ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। অনেকেই হোটেল বুকিং দিয়েছেন, সড়ক, রেল ও আকাশপথের টিকিটও কেটেছেন। ম্যাচের সূচি পরিবর্তন হলে তাদের ভোগান্তিতে পড়তে হবে।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, আমাদের কাছে থাকা বিকল্পগুলো নিয়ে চিন্তাভাবনা করছি। দ্রুতই একটা সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বলেছে, ভারত-পাকিস্তান হাই-প্রোফাইল খেলা দেখার জন্য হাজার হাজার সমর্থক ভ্রমণ করে আহমেদাবাদে পৌঁছাবে। নবরাত্রির কারণে ম্যাচটি সেদিন এড়িয়ে যাওয়া উচিৎ।

আইসিসিকে বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবহিত করেছে বিসিসিআই। এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিশ্বকাপের ম্যাচগুলো যেসব ভেন্যুতে হবে, সেসব রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে ২৭ জুলাই একটি বৈঠক হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT