চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ আয়োজনে বিসিসিআইয়ের ‘ক্ষতি হবে’ ১১৬ মিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিসিআইয়ের বোর্ডের লোগো, ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। দেশটির সরকার ইতিমধ্যে আসরটির জন্য কর ধার্য করেছে। ভারত সরকার যদি কর মাফ না করে, তাহলে বিশ্বআসরটির জন্য ৫৮ থেকে ১১৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বৈশ্বিক আসরটি আইসিসি ইভেন্ট হওয়ায় তাদেরকেই আয়ের একটি অংশ ভারত সরকারকে কর হিসেবে দিতে হবে। কর মাফ করা না হলে বিসিসিআইয়ের লভ্যাংশের ভাগ থেকে আইসিসি টাকা কাটবে। সেক্ষেত্রে বিপুল অঙ্কের ক্ষতির সম্মুখীন হবে বোর্ডটি।

ভারতে যখনই ক্রিকেটের বৈশ্বিক ইভেন্ট হয়েছে, তখনই কর মাফ একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব থাকা স্টার ইন্ডিয়ার উপর ১০.৯২ শতাংশ কর আরোপ করেছিল ভারত সরকার। সেসময় বিসিসিআইয়ের লভ্যাংশের ভাগ থেকে প্রায় ২৩.৫ মিলিয়ন মার্কিন ডলার কেটে রেখেছিল আইসিসি।

Banglabid

বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের বিরোধ ট্রাইব্যুনাল পর্যন্ত গড়িয়েছিল। ট্রাইব্যুনাল থেকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা সত্ত্বেও বিসিসিআই বলেছে, ২০২৩ বিশ্বকাপের জন্য কর অব্যাহতি বা কর সমাধানের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে। বিসিসিআই ইভেন্টের ১৮ মাস আগে থেকেই কর মাফের উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

বিসিসিআই বলছে, ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য কর আদেশের সাথে সামঞ্জস্য রেখে আইসিসিকে পরামর্শ দেয়া হয়েছিল। ২০২৩ আসরের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ১০ শতাংশ (সারচার্জ ব্যতীত) কর আদেশ পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল। আইসিসি এখন ভারতের কর কর্তৃপক্ষের কাছ থেকে ২০২৩ ইভেন্টের জন্য তার সম্প্রচার রাজস্বের জন্য ২০ শতাংশ (সারচার্জ ব্যতীত) কর আদেশ পেয়েছে। বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব থেকে আইসিসি আনুমানিক ৫৩৩.২৯ মিলিয়ন ইউএস ডলার আয় করবে।

বিসিসিআই আরও বলছে, ১০.৯২ শতাংশ কর আদেশের জন্য তাদের ৫৮.২৩ মিলিয়ন ডলার ক্ষতি হবে। তবে ভারত সরকারের দাবিকৃত ২১.৮৪ শতাংশ হারে কর দিতে হলে বিসিসিআইয়ের ক্ষতি হবে ১১৬.৪৭ মিলিয়ন ডলার।

Reneta

ভারত সরকার কর আদায়ের সিদ্ধান্তে অটল থাকলে আইসিসি যে বিসিসিআইয়ের ভাগ থেকেই টাকা কাটবে, সে বিষয়ে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলোকে অবহিত করেছে ভারতীয় বোর্ড।

২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে আইসিসি ২.৭ বিলিয়ন ইউএস ডলার আয় করেছে। সেখান থেকে ভারতের ভাগ পাওয়ার কথা প্রায় ৪০৫ মিলিয়ন ডলার।

বিসিসিআই আশা করছে, ভারত সরকারের ‘শীর্ষ পর্যায়ে’র সঙ্গে আলোচনায় সমাধান আসবে এবং ১০ শতাংশ কর আরোপ করবে। যদিও তাতে লোকসানের মুখ বিসিসিআই ঠিকই দেখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩করবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের অগ্রযাত্রা সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের: সৌদি যোগাযোগমন্ত্রী

পরবর্তী

যে জায়গায় একই ভাবনায় সাকিব-উইলিয়ামসন-বাবর

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে জায়গায় একই ভাবনায় সাকিব-উইলিয়ামসন-বাবর

নিরাপত্তা বাহিনীর দুই সদস্য অস্ত্র সহ অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৫ জন নিহত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT