চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে হারাতে ২৬৪ চাই বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, শ্রীলঙ্কা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান প্রস্তুতি ম্যাচে নামেননি। বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তও দেননি নেতৃত্ব। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং-ফিল্ডিংয়ে প্রস্তুতিটা ভালোই সেরেছে বাংলাদেশ। এখন জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ২৬৪ রান।

গৌহাটিতে শুক্রবার দিবারাত্রির ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে বোর্ডে জমা করে ২৬৩ রান।

উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ২৪ বলে ৬ চারে ৩৪ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন নিশাঙ্কা।

Banglabid

দলীয় ১০৪ রানে প্রতিপক্ষের প্রথম উইকেট তুলতে পারে বাংলাদেশ। নাসুমের বলে ৩ চারে ২২ রানে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস।

পরে লঙ্কানরা দ্রুত আরও ২ উইকেট হারায়। নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন সামারাবিক্রমা। ফিফটি পাওয়া নিশাঙ্কা ৬৪ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৮ রান করে শেখ মেহেদী হাসানের বলে ফিরতি ক্যাচ দেন।

চারিথ আসালাঙ্কা ১৮ রান করে মিরাজের ক্যাচ হন। শানাকা ক্রিজ ছাড়ার সময় শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৭৭ রান।

Reneta

ষষ্ঠ উইকেটে ৪১ রান যোগ করেন ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ করুণারত্নে। ধনঞ্জয়া ফিফটি পাওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের থ্রোয়ে ১৮ রান করা করুণারত্নে হন রান আউট।

৭৯ বলে ২ চার ও এক ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর তালুবন্দি হন ধনঞ্জয়া। খানিক পর ১০ রান করে রান আউট হন দিনুথ ওয়েল্লাগে। দুশান হেমন্তকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব।

৯ ওভারে ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা শেখ মেহেদী। তানজিম, শরিফুল, মিরাজ, নাসুম বল ঘুরিয়ে একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ার্ম আপ ম্যাচগৌহাটিবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজেকে যে কারণে ‘ভুক্তভোগীর বাবা’ পরিচয় দিলেন ওমর সানী

পরবর্তী

সেন্টমার্টিন যাওয়ার সময় স্পিডবোট উল্টে একজনের মৃত্যু, ২৩ যাত্রী উদ্ধার

পরবর্তী

সেন্টমার্টিন যাওয়ার সময় স্পিডবোট উল্টে একজনের মৃত্যু, ২৩ যাত্রী উদ্ধার

প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীরা CPR শেখার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে পারে সিপিআর

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT