আইসিসি টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি দিলেও ম্যাচ শুরুর সময় জানাল আরও পরে। আসরে ৪৫টি ম্যাচ গ্রুপপর্বের। মোট ম্যাচ ৪৮টি, যার সবকটি শুরু সময় এখন চূড়ান্ত। মাত্র ছয়টি ম্যাচ হবে দিনে, বাকিগুলো দিবা-রাত্রির। এই ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশেরই তিনটি ম্যাচ হবে দিনের সূচিতে।
এবার গ্রুপপর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে খেলবে। গ্রুপপর্ব শেষে সরাসরি সেমিফাইনাল। তারপর ফাইনাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা। নকআউট বাদে প্রতিটি দলকেই খেলতে হবে ৯টি করে ম্যাচ।
৪৮টি ম্যাচের ৪২টি হবে দিবা-রাত্রির। বাকি ছয় খেলা দিনে মাঠে গড়াবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দিবা-রাত্রির খেলাগুলো শুরু হবে। দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়।
দিনের আলোয় হওয়া ছয় ম্যাচের তিনটিই খেলবে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। খেলাটি দিনে হবে। ১৪ অক্টোবর চেন্নাইতে নিউজিল্যান্ড ও ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিনের ম্যাচ খেলবে লাল-সবুজের দল।
বাংলাদেশের সব ম্যাচের সময়-সূচি
বাংলাদেশ-আফগানিস্তান (৭ অক্টোবর, ধর্মশালা, সকাল ১১টা)
বাংলাদেশ-ইংল্যান্ড (১০ অক্টোবর, ধর্মশালা, দুপুর ২.৩০মি)
বাংলাদেশ-নিউজিল্যান্ড (১৪ অক্টোবর, চেন্নাই, সকাল ১১টা)
বাংলাদেশ-ভারত (১৯ অক্টোবর, পুনে, দুপুর ২.৩০মি)
বাংলাদেশ-সাউথ আফ্রিকা (২৪ অক্টোবর, মুম্বাই, দুপুর ২.৩০মি)
বাংলাদেশ-কোয়ালিফায়ার-১ (২৮ অক্টোবর, কলকাতা, ২.৩০মি)
বাংলাদেশ-পাকিস্তান (৩১ অক্টোবর, কলকাতা, ২.৩০মি)
বাংলাদেশ-কোয়ালিফায়ার-২ (৬ নভেম্বর, দিল্লি, ২.৩০মি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া (১২ নভেম্বর, পুনে, সকাল ১১টা)







