ক্রিকেট

৪৮ বছরে এবারই প্রথম এমন অভিজ্ঞতার মুখে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকদের উল্লাস ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাত বছর পর ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচের পরেরদিন খেলবে পাকিস্তান, সেসময় প্রেসবক্সে থাকবেন না পাকিস্তানি কোনো সাংবাদিক, মাঠেও থাকবে না দেশটি থেকে আসা কোনো সমর্থক। কারণ আসর মাঠে গড়িয়ে গেলেও এখনো ভিসা জটিলতা কাটেনি দেশটির। ঘটনায় চটেছেন অভিজ্ঞ সাংবাদিক আব্দুল মজিদ ভাট্টি।

ভারতে যেতে ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এবং আইসিসিকে এক হাত নিয়েছেন সাংবাদিক মজিদ। বলছেন, ‘সবাই ভিসার জন্য অপেক্ষা করছে।’

মজিদ বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হয়েছে ১৯৭৫ সালে এবং আজ শুরু হচ্ছে ১৩তম আসর। ইতিহাস তৈরি হবে, কারণ বিশ্বকাপ শুরু হলেও প্রেসবক্সে কোনো পাকিস্তানি সাংবাদিক থাকবেন না।’

মজিদ জানাচ্ছেন, ভারত সরকার সাউথ আফ্রিকার সাংবাদিকদের একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে বলেছিল, যাতে বিশ্বকাপ ছাড়া অন্যকিছু প্রকাশ করতে পারবে না। যদি এ নিয়ম লঙ্ঘন করে, তাহলে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হবে।

বিষয়:আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ভারত সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…