চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদময় ম্যাচে বাংলাদেশের দারুণ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় পুঁজি নিয়েও নিউজিল্যান্ডে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বোলারদের। শেষপর্যন্ত ২৬ রানের জয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। ভালো ব্যাটিং গড়ে দিয়েছে পার্থক্য।

৪৯.৫ ওভারে ৩৩৪ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে কিউই একাদশও তিনশ পেরোয়। ৪ বল আগে ৩০৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড একাদশ। ১৭ ডিসেম্বর শুরু হতে চলা ওয়ানডে সিরিজের প্রস্তুতি ভালোভাবেই সারল নাজমুল হোসেন শান্তর দল।

লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে বড় রান তাড়া করতে নেমে টাইগার পেসারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে কিউই দলটি। ৬ ওভারের প্রথম স্পেলে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের দুই ওপেনার জেকব কামিংস (২২) ও জেকব ভুলাকে (৮) আউট করেন।

Banglabid

তানজিম হাসান সাকিব ও আফিফ হোসেন সেখান থেকে চাপ বাড়ান। তারা একটি করে উইকেট তুলে নিলে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৮০/৪।

সেখান থেকে পপলি ও প্যাটেল ১৫৬ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন। দুজনই অর্ধশত করে শতকের পথে এগোচ্ছিলেন। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে দুজনকেই আউট করেন আফিফ। পপলির ব্যাটে আসে ৯২ রান, প্যাটেল করেন ৮৯। দুজনই সেঞ্চুরি বঞ্চিত হন।

লেগ স্পিনে দারুণ ভেলকি দেখিয়ে রিশাদ হোসেন তুলে নেন ৩ উইকেট। আফিফও পান ৩ উইকেট।

Reneta

বৃহস্পতিবার ভোরে সেসবের আগে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন রিশাদ। ৫৪ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন, ৩৩৪ রানে গুটিয়ে যায় সফরকারী দল। রয়ে যায় একটি বল। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার ও লিটন দাস ফিফটি করে আউট হন।

ওপেনিংয়ে ভালো সূচনা পায় বাংলাদেশ। এনামুল হক বিজয় ২৬ বলে ৩৩ রান করে আউট হলে ভাঙে ৪৭ রানে জুটি। তিনে নেমে সৌম্য দলকে বড় সংগ্রহের দিকে টানতে থাকেন। দ্বিতীয় উইকেটে ১০১ রানে জুটি গড়ে ওঠে। ৫ চার ও ৪ ছয়ে ৪৬ বলে ৫৮ রান করে আউট হন তানজিদ। এরপর সৌম্য ফেরেন ৫৯ রান করে, খেলেন ৫৬ বল, হাঁকান ৮ চার ও ওক ছয়।

তৌহিদ হৃদয় ক্রিজে এসে সুবিধা করতে পারেননি। ৫ বল খেলে ফেরেন রানের খাতা খোলার আগেই। ফিফটি পেরিয়ে লিটন ৬৩ বলে ৫ চার ও এক ছয়ে ৫৫ রানে আউট হলে একাই দলকে তিনশর দিকে নিয়ে যান রিশাদ হোসেন। লেগ স্পিনার হিসেবে দলে জায়গা পেলেও ব্যাটিং যে ভালোই জানেন সেটি প্রমাণ করেন।

বোলারদের সঙ্গ নিয়ে লড়ে ৫৪ বলে ৮৭ রানের ইনিংস খেলে থামেন রিশাদ, ইনিংসে ১১ চারের সাথে ৪টি ছক্কা হাঁকান। বাংলাদেশ পায় বড় পুঁজি।

১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর এমাসের ২৭ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের টি-টুয়েন্টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেপ্রস্তুতিবাংলাদেশ-নিউজিল্যান্ডবিজয়রিশাদলিটনলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পতাকা নিবেন গো, পতাকা, বুকের রক্তে কেনা লাল সবুজ পতাকা?

পরবর্তী

প্রার্থিতা ফেরত পেলেন মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান

পরবর্তী
প্রার্থিতা ফেরত নেওয়ার জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রার্থিতা ফেরত পেলেন মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের পক্ষে রিপাবলিকানদের ভোট

সর্বশেষ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT