আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ করতে আসলে বিএনপির চলার পথ বন্ধ করে দেওয়া হবে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ অতন্দ্র প্রহরির মতো থাকবে।
শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতির খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন আন্দোলন করে আওয়ামী লীগকে হারানো যাবে না। জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে যতদিন জনগণ চাইবে ততোদিন শেখ হাসিনা গণভবনে থাকবে। তারেক রহমান কিছুই করতে পারবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংঘাতের জন্য এ সমাবেশ করেনি। সমাবেশ করেছে যারা আগুন সন্ত্রাস করেছে তাদের হাত থেকে জণগনের জানমাল রক্ষায়। দলের সবাইকে প্রস্তুত থাকতে হবে।
দেশী বিদেশি যারা চোখ রাঙাচ্ছে তাদের জানা উচিত আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে বলে এসময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, খেলা হবে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে তারেকের বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে ভুয়া তত্বাবধায়কের বিরুদ্ধে। বিএনপির এক দফা নয়া পল্টনের কাদা পানিতে আটকে গেছে। তারেক লন্ডন থেকে নির্দেশ দিচ্ছে আর এখানে নেতাকর্মীরা লাফালাফি করছে। বিএনপি’র আগের আন্দোলন গোলাপবাগের গরুর হাট আর আজকের এক দফা খাদে পড়ে গেছে।
তিনি যোগ করেন, তারেক রহমান প্রশাসনকে ধমক দিচ্ছে, আন্দোলনে টাকার অভাব হবে না। বিএনপি লবিস্ট নিয়োগ করে জাতিসংঘের কাছে চিঠি লিখায়। যে নেতা মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে যায় সেই নেতাই বিএনপি’র নেতা মির্জা ফখরুলের নেতা। বিএনপি নেতারা আইনের লঙ্ঘনকারী। বিএনপির টাকার বাহাদুরি দেখাচ্ছে এত অহংকার ভালো নয়। কে বা কারা বিএনপির অর্থ যোগানদাতা সেটা আমরা জানি। চোখ রাঙ্গাবেন না।

বিএনপি যতই লাফালাফি করুক লাভ হবে না, রাজনীতির খেলায় কখনোই আওয়ামী লীগকে হারানো যায় না বলে শেষ করেন আওয়ামী সাধারণ সম্পাদক।
শান্তি সমাবেশ সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ। সমাবেশটি সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।







