চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির লাল কার্ড, ১০ দফা ও ৫৪ দল সবই ভুয়া: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির লাল কার্ড ও ১০ দফা দাবি ও ৫৪ দল সবকিছুই ভুয়া। দলটি ভুয়া কর্মসূচি নিয়ে মাঠে আছে।

বুধবার ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের উদ্যোগে আয়োজিত সমাবেশে কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে সন্ত্রাস আর নৈরাজ্য করলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থেকে কঠোর জবাব দিতে প্রস্তুত দল।গণঅভ্যুত্থান করতে মানুষ লাগে, কিন্তু বিএনপির সাথে কোনো জনসম্পৃক্ততা নেই।

ওবায়দুল কাদেরের আগে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচন বানচালের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে থাকবে।

তিনি আরও বলেন, ২০০৮ সালের বিএনপির যেমন লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল আগামী নির্বাচনেও বিএনপির লজ্জাজনক পরাজয় হবে। যারা এখনও বলে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মারা গেছে কিনা সন্দেহ আছে, যারা এখনও বলে আমাদের স্বাধীনতা নাকি বাইচান্সে হয়েছে, এরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। এরা পাকিস্তানে বিশ্বাসী, আমি তাদেরকে বলব, মুক্তিযুদ্ধের ইতিহাস আগে জানুন। মুক্তিযুদ্ধ বাইচান্সে হয়নি, স্বাধীনতা বাইচান্সে আসেনি।

নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই বিএনপি ষড়যন্ত্রের পথে হাটছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

Reneta

সকাল থেকেই ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে যোগ দেন হাজারও নেতাকর্মী। যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও নীতিনির্ধারকরা। সমাবেশে যোগ দিতে মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিট থেকে মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা জানান, বিএনপি যুগপৎ আন্দোলনের নামে সহিংসতা রুখতে মাঠে থাকবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন মঞ্জুর

জুন ২৪, ২০২৬
ছবি: বিবিসি

সৈন্য হত্যা মামলায় পাকিস্তানে মানবাধিকার কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড

জুন ২৪, ২০২৬

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাঙ্গাইলে কৃষিতে বৈচিত্র

জুন ২৪, ২০২৬

মেঘের আড়ালে রুপালি রেখা থাকে: রোনালদো

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT