অনেক দিন ধরেই বিনোদন পাড়াতে আলোচনায় ছিল রাফীর সিনেমা ‘সুড়ঙ্গ’। শুধু তাই নয় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। যার জন্য ভক্তদের জানার শেষ ছিল না ‘সুড়ঙ্গ’ নিয়ে। তবে এ সিনেমার একটি ঝলক হচ্ছে আইটেম গান।আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ছবিতেও বড় আয়োজনের একটি আইটেম গান থাকছে। যে গানে মূখ্য ভূমিকায় থাকছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।







