চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় নেই, আপাতত বিয়ে করছি না: নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
বিনোদন
A A
নুসরাত ফারিয়া বিবাহের বিষয়ে আলোচনা করছেন, সাজে ও পোশাকে সুন্দর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিস্কার)! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গিয়েছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে৷ তাই আপাতত বিয়ে করছি না।’

প্রায় দেড় বছর আগে বাগদান সারলেও বিয়ের পিঁড়িতে বসেননি নুসরাত ফারিয়া। কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, জানতে চাইলে নুসরাত ফারিয়া তার বিয়ে নিয়ে এমন মন্তব্য করেন।

শুক্রবার রাতে বনানীতে বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজ ও ব্রাইডাল শো রুম উদ্বোধন অনুষ্ঠানে লেহেঙ্গা ও ব্রাইডাল সাজে নুসরাত ফারিয়া পরিস্কারভাবে জানান, ‘আপাতত তিনি বিয়ে করছেন না।’

প্রায় সাত বছরের পরিচয়ের পর গেল বছর ১মার্চ বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। পারিবারিকভাবে তাদের বাগদান হয়েছিল। ওই বছর ৮ জুন তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাগদানের খবর জানিয়েছিলেন।

নুসরাত ফারিয়া বলেন, এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে আছে। ওটিটি, সিনেমা দুই মিলিয়ে অনেকগুলো কাজ করতে হবে সামনে। তাই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে।

বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। নভেম্বরে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ হবে। পর্দায় শেখ হাসিনা হতে পারাটা ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন নুসরাত ফারিয়া।

তিনি বলেন, এত বড় দায়িত্ব আমি পেয়েছি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই আমাকে হাসিনা বলতেন। এজন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।

এদিকে আগামী সপ্তাহে নুসরাত ফারিয়ার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’ প্রকাশ হতে যাচ্ছে। এটি এরাবিক ফিউশনের গান উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, অনেকটা আইটেম ফিলের গান। মুম্বাইয়ে একটি রাজকীয় মহলে শুটিং হয়েছে।

‘হাবিবি’ গানটিও আগের দুই গানের মতোই শ্রোতা-দর্শক লুফে নিবে বলে বিশ্বাস করেন নুসরাত ফারিয়া। বলেন, মুম্বাইয়ের একটি টিম গানটিতে কাজ করেছে। কলকাতা থেকে লগ্নি করা হয়েছে এবং বাংলাদেশ থেকে আমি গেয়েছি। পাশাপাশি মিক্সড মাস্টারিং হয়েছে কানাডাতে৷ এখনো পর্যন্ত করা আমার সবচেয়ে বিলাশ বহুল গান হচ্ছে হাবিবি।

ট্যাগ: ওটিটিনুসরাত ফারিয়াবঙ্গবন্ধুবলিউডলিড বিনোদনশুটিংসিনেমাহাবিবিহাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্লিনফিড প্রচারের পাশাপাশি পে-চ্যানেল ব্যবস্থা শুরু করতে হবে’

পরবর্তী

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ প্রায় সাড়ে ২২ কোটি মানুষ

পরবর্তী
স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ প্রায় সাড়ে ২২ কোটি মানুষ

বাইডেন ও ম্যাক্রোঁ বৈঠকে হাত মেলাচ্ছেন, পেছনে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অকাস চুক্তি নিয়ে বৈঠকে বাইডেন-ম্যাক্রোঁ

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT