চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন’

অনলাইন ট্রায়াল এবং মানসিক স্বাস্থ্য চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের নারী উদ্যোক্তা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এক সামাজিক সংকট ‘অনলাইন ট্রায়াল’। কোনো ঘটনা ঘটলেই সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তকে যাচাই-বাছাই ছাড়াই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সমাজে তার দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা যেন নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠেছে। এর ফলেই অনেক নির্দোষ ব্যক্তিও পড়ছেন অব্যাখ্যনীয় মানসিক যন্ত্রণা ও শিকার হচ্ছেন সামাজিক লাঞ্ছনার!

এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের ফ্যান পেজে একটি আবেগঘন পোস্টে তিনি অনলাইন ট্রায়াল এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গভীর উদ্বেগের কথা জানান।

নুসরাত ফারিয়া লেখেন, “ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়।অনেকসময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।”

অভিনেত্রী লিখেন,“আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।”

সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল প্রসঙ্গে নুসরাত ফারিয়া লেখেন, এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।”

সবশেষ নুসরাত ফারিয়াকে দেখা গেছে ‘জ্বীন ৩’ সিনেমায়, গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি সম্প্রতি ওটিটি প্লাটপর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নুসরাত ফারিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT