বিনোদন

গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার একি হাল?

জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার?

অন্ধকার জঙ্গলে ভৌতিক চরিত্রের ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর মুখের ভ্যাম্পায়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকার জঙ্গলে ভৌতিক চরিত্রের ভয়ঙ্কর ছবি, যেখানে মুখে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশিত হয়েছে আসন্ন ঈদের ছবি ‘জ্বীন ৩’-এর আরেকটি পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে।

তাদের মাঝে কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত!

যারা নিয়মিত সিনেমা দর্শক, তারা প্রথম দর্শনেই চিনে ফেলবেন যে তিনি গ্ল্যামারাস নুসরাত ফারিয়া! পোস্টারটি দেখে নজর আঁটকে যাচ্ছে তার দিকে।

কৌতূহলে দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানান, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।

‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া। ‘জ্বীন ৩’-এর ওটিটি পার্টনার হিসেবে আছে আইস্ক্রিন।

বিষয়:ঈদের সিনেমা জাজ জাজ মাল্টিমিডিয়া জ্বিন ৩ জ্বীন ৩ নুসরাত ফারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…