বিনোদন

থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার

ফারিয়া কলকাতার ফিল্ম ফেয়ারে নাচছেন, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারিয়া কলকাতার ফিল্ম ফেয়ারে অংশগ্রহণ করে নাচছেন, সুন্দর পোশাক পরা ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ মে) বাংলাদেশ সময় দুপুরে তিনি থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর তিনি গ্রেপ্তার হয়েছেন।

দুপুরে গ্রেপ্তারের পর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয়।

দুপুর সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত জানা যায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়:নুসরাত ফারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…