চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে অপরাধ ব্যাপক হারে বেড়েছে, এ দাবি সমর্থন করে না অন্তর্বর্তী সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর দেশে অপরাধ ব্যাপক হারে বেড়েছে- এমন দাবি পরিসংখ্যান দিয়ে পুরোপুরি সমর্থিত নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশের সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে বলেন, “আসলে গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা দেখা যাচ্ছে।”

তিনি বলেন, সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনে চলতি বছরে অপরাধের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে বলে তুলে ধরা হয়েছে, যা নাগরিকদের মধ্যে ভয় ও অনিরাপত্তা বাড়িয়েছে।

Banglabid

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে বলা যায়, দেশে অপরাধের তীব্র বৃদ্ধি ঘটেছে- এই দাবি পুরোপুরি তথ্যনির্ভর নয়, বলেন আজাদ।

তিনি বলেন, “এগুলো কোনো অপরাধ–জোয়ারের লক্ষণ নয়; বরং সবচেয়ে গুরুতর কিছু অপরাধ হয় কমেছে বা স্থিতিশীল রয়েছে।”

উপ-প্রেস সচিব আরও বলেন, “শুধু কিছু নির্দিষ্ট অপরাধের হার বেড়েছে।”

Reneta

“নাগরিকদের সতর্ক থাকা উচিত, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে—পরিসংখ্যানে এরই প্রতিফলন দেখা যায়,” বলেন আজাদ।

তিনি বিগত পাঁচ বছর এবং গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যানের দুটি ছকও উপস্থাপন করেন।

সব পরিসংখ্যান পুলিশের সদর দপ্তরের সরবরাহকৃত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী সরকারঅপরাধউপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদপুলিশ সদর দপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT