আন্তর্জাতিক

বিশ্বে করোনায় শনাক্ত কমেছে

জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৮ জন। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৫০৬ জন।

এদিকে, একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে মারা গেছেন ১০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায়ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫ লাখ ১৮ হাজার ৩৫৯ জনে। মারা গেছেন ৬৬ লাখ ১৬ হাজার ২৫৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ৬১ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৪৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৪ জন এবং মারা গেছেন ২৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৮৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

বিষয়:করোনাভাইরাস মৃত্যু সংক্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…