চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি পজিশন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ ২৬ জুন বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আলোচনায় ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা বন্ধে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে কথা বলব। হয়তো কোনো চুক্তিও সই হতে পারে, তবে আমি মনে করি সেটি খুব প্রয়োজনীয় নয়। আমি নিশ্চিত, তারা এখন আর কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা শুধু ঘুরে দাঁড়াতে চায়।

Banglabid

ট্রাম্প দাবি করেন, গত রোববার যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত ব্যাপক বোমা হামলা ইরানের পরমাণু কর্মসূচিতে বিপর্যয় ডেকে এনেছে। তিনি বলেন, এটি ছিল ভয়ংকর রকমের ধ্বংসযজ্ঞ। এক কথায়, সম্পূর্ণ ধ্বংস।

যদিও মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি হয়তো মাত্র কয়েক মাস পিছিয়েছে। তবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ বলেন, এই হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠনে বছর লেগে যাবে।

ইসরায়েলি পারমাণবিক সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বহু বছর পিছিয়ে গেছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করছেন না।

Reneta

মঙ্গলবার কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর উভয় দেশের নাগরিকরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। এতে ইরান ও ইসরায়েলে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরাইল-ইরান সংঘাতডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT