চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকরাম-নান্নুদের সময়কার ক্রিকেটার খেলছেন এবারের বিশ্বকাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
উগান্ডা ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, খেলা চলাকালে আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৭ সালে আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছিল বাংলাদেশ। আকরাম খান-মিনহাজুল আবেদিন নান্নুদের হাত ধরে এসেছিল স্মরণীয় অর্জন। সেই টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররা ক্যারিয়ারের ইতি টেনেছেন বহু আগে। তবে ব্যতিক্রম একজন- ফ্রাঙ্ক নসুবুগা। সেসময় ইস্ট সেন্ট্রাল আফ্রিকার হয়ে ১৬ বছর বয়সে অভিষেক হওয়া অফস্পিনার এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলছেন উগান্ডার জার্সিতে।

চলতি বিশ্বকাপে ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে আসর শুরু হয় প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে আসা উগান্ডার। ম্যাচের একাদশে ছিলেন না নসুবুগা। ৫ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পায় তাদের দল। ৪৩ বছর ২৮২ দিন বয়সে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে বল হাতে ঝলক দেখান তিনি। ৪ ওভারে দুটি মেডেন ওভার আদায় করে নেয়ার পাশাপাশি ৪ রান খরচায় নসুবুগা নেন ২ উইকেট।

অবশ্য সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলা হচ্ছে না নসুবুগার। বয়স্ক ক্রিকেটার হিসেবে দুইয়ে অবস্থান তার। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ডটি জিম্বাবুয়ের রায়ান ক্যাম্পবেলের দখলে। ২০১৬ বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নামার দিনে তার বয়স ছিল ৪৪ বছর ৫০ দিন।

Banglabid

উগান্ডার জার্সিতে নসুবুগার অভিষেক ২০১০ সালের জানুয়ারিতে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তখনও আইসিসি থেকে টি-টুয়েন্টি খেলুড়ে দেশের মর্যাদা পায়নি উগান্ডা। বছর পাঁচেক আগে টি-টুয়েন্টি খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পায় দেশটি। সবমিলিয়ে নসুবুগা ক্যারিয়ারে মোট ৫৫টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৫৭টি। ব্যাট হাতে ২১ ইনিংসে সুযোগ পেয়ে করেছেন ১৫৮ রান।

বল হাতে ব্যাটারদের দমিয়ে রেখে বেশ কয়েকটি রেকর্ডের মালিক হয়েছেন এ অফস্পিনার। টি-টুয়েন্টিতে সবচেয়ে কম ইকোনমি রেটে বল করা ক্রিকেটারের মুকুট তার দখলে। ১৮৭.৫ ওভার বল করে ৪.৭১ ইকোনমি রেটে রান দিয়েছেন ৮৮৬। পাশাপাশি টি-টুয়েন্টিতে সর্বোচ্চ মেডেন আদায় করার রেকর্ডও তার দখলে। মোট ১৭টি মেডেন আদায় করে নিয়েছেন নসুবুগা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উগান্ডা২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নসুবুগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT