বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর এক সদস্য নিহত ও আরেক সদস্য গুরুতর আহত হয়েছে। নিহতের নাম জয়দেব (২৮) ও গুরুতর আহত মেহেদী হাসান (২৭)। মেহেদী হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ৭ অক্টোবর দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনাখালি মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি ট্রাকের নিচে মোটরসাইকেলটি।এতে ঘটনাস্থলেই জয়দেবের মৃত্যু হয়, আরেকজন মেহেদী হাসান গুরুতর আহত অবস্থায় আছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ট্রাকচালক ও হেল্পার। জয়দেবের লাশ বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
উল্লেখ্য, বামনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ এর প্রোগ্রাম কাভার দেয়ার জন্য বরগুনা থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় বামনা উপজেলাধীন সোনাখালী মোড়ে এই ঘটনাটি ঘটে।








